smartbikeচায়না ভিত্তিক ইন্টারনেট প্রযুক্তির প্রতিষ্ঠান ‘বাইডু’ স্মার্টবাইক উন্মুক্ত করতে যাচ্ছে। স্মার্টবাইকটির নাম দেয়া হয়েছে ‘ডুবাইক’। বাইকটিতে সেলফ-ডেভলোপড অপারেটিং সিস্টেম এবং একাধিক সেন্সর সজ্জিত করা হয়েছে। ফলে চালকেরা তাদের নিজেদের সামাজিক নেটওয়ার্ক সেট আপ করতে পারবে।

সোমবার প্রতিষ্ঠানের এক রিপর্টে বলা হয়, বাইকের সেন্সর বিভিন্ন তথ্য সংগ্রহ করবে। যেমন প্যাডেলিং ফ্রিকোয়েন্সি, ফুট প্রেসার, হার্ট রেট, বেগ এবং সিটিং প্রেসার। বিশ্লেষণ এবং পরামর্শের জন্য উক্ত তথ্যগুলো একটি অ্যাপের মাধ্যমে মোবাইলে সিঙ্ক করা যাবে।

ডুবাইকে অন্যান্য বৈশিষ্ট্যও যোগ করা হয়েছে। একটি হাব গতি শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে। হ্যান্ডেলবার গতিপথ নির্দেশ করবে এবং বিল্ট-ইন জিপিএস সিস্টেম সাইকেল সনাক্ত করতে সাহায্য করবে।

ডিপ লার্নিং ইন্সটিটিউটের গবেষকরা বলেন, সব সাইকেল প্রস্তুতকারকদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্দেশ্যে ম্যাপিং, নেভিগেশন, সোশ্যাল নেটওয়ার্কিং, হেলথ মনিটরিং উন্নয়ন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *