ইন্টারনেট সংযোগ সুবিধার স্মার্টগ্লাস বিক্রি বন্ধ করে দিচ্ছে গুগল। উন্নত ও সাশ্রয়ী সংস্করণের নতুন গ্লাস বাজারে ছাড়ার পরিকল্পনা থেকেই গ্রাহক পর্যায়ে গুগল গ্লাস বিক্রি বন্ধ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি। ২০১২ সালে প্রযুক্তি বিশ্বে গুগল গ্লাসের সঙ্গে সবার পরিচয় করিয়ে দেয় গুগল। ২০১৩ সালে ১০ হাজার ডেভেলপারের কাছে ১ হাজার ৫০০ ডলার দামে এই গ্লাস সরবরাহ করে প্রতিষ্ঠানটি। গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯ জানুয়ারি থেকে বিক্রি বন্ধ হয়ে যাবে এই স্মার্টগ্লাসের। তবে কোনো প্রতিষ্ঠান তাদের কাজের জন্য এই গ্লাস কিনতে পারবে। শিগগিরই নতুন মডেলের স্মার্টগ্লাস বাজারে আনার পরিকল্পনাও রয়েছে গুগলের। Post navigation ব্ল্যাকবেরি কেনার আগ্রহ স্যামসাং-এর 3D ফিল্ম দেখা যাবে এখন থেকে খালি চোখেই