Breaking
Thu. Jul 16th, 2026

জাপানের চ্যানেলে ‘শুনতে কি পাও’

শুনতে কি পাও
শুনতে কি পাও

কামার আহমাদ সাইমন পরিচালিত শুনতে কি পাও অনেক আগেই পেরিয়েছে দেশের সীমানা। পুরস্কৃত হয়েছে আন্তর্জাতিকভাবে। বলতে গেলে অনেকটা সেই ধারাবাহিকতা মেনেই এবার ছবিটি যাচ্ছে জাপানে। তবে ভিন্নতা হলো এবার কোনো আন্তর্জাতিক উৎসবে নয়; শুনতে কি পাও যাচ্ছে জাপানের জনপ্রিয় টিভি চ্যানেল এনএইচকে ওয়ার্ল্ড-এ প্রচারের জন্য। আসছে ২১ ফেব্রুয়ারি চ্যানেলটিতে এই ছবি প্রচারিত হবে।
শুনতে কি পাও প্রথম প্রচারিত হবে ২১ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়। এরপর প্রতি ছয় ঘণ্টার ব্যবধানে দিনভর চারবার সম্প্রচারিত হবে ছবিটি এনএইচকে ওয়ার্ল্ড-এ। প্রতিবার ছবি সম্প্রচার শেেষ প্রচারিত হবে কামার আহমাদ সাইমনের পূর্বে ধারণকৃত একটি সাক্ষাৎকার। জাপানে ছবির সম্প্রচার নিয়ে কামার বলেন, ‘আমার কাছে দর্শকের চেয়ে বড় পুরস্কার আর হতে পারে না। প্রতিনিয়ত আমরা যেখানে বিদেশি ছবির কাছে দর্শক হারিয়ে আত্মপরিচয়ের সংকটে ভুগছি, সেখানে এ খবর তরুণ নির্মাতাদের সম্ভাবনার বার্তা শোনাবে বলে আমার বিশ্বাস।’
কামার পরিচালিত ও সারা আফরীন প্রযোজিত ছবিটি এর আগে ইউরোপের সিনেমা দু রিল উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘গ্রাপ্রি’ ও মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির পুরস্কার ‘স্বর্ণশঙ্খ’ জয় করেছিল। তা ছাড়া বিশ্বের অন্যতম প্রাচীন প্রামাণ্য উৎসব জার্মানির ডক-লাইপজিগের উদ্বোধনী রাতের ছবি হিসেবে এবং বিশ্বের বৃহত্তম প্রামাণ্য উৎসব আমস্টারডামের ইডফার আনুষ্ঠানিক বাছাইয়ে আমন্ত্রিত হয়ে আলোচনায় আসে ছবিটি।

 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *