রেডিও স্বদেশ ডট নেট ঃ এবারের অস্ট্রেলিয়া-নিউজ্যিল্যান্ড বিশ্বকাপ আসরের গ্রপ বি এর ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিরুদ্ধে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ান ভারত। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এ ম্যাচে ইউএইকে তারা ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে। এ জয়ের জন্য তাদের খরচ হয়েছে মাত্র ১টি উইকেট এবং বল মোকাবেলা করতে হয়েছে ১৮.৫ ওভার। ইউএই’র দেয়া ১০৩ রানের সহজ টার্গেট তাড়া করতে মাঠে নেমে ৩১ ওভার এবং ৯ উইকেট হাতি রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বিরাট কোহলিরা। এ ইনিংসে একমাত্র শিখর ধাওয়ান ১৪ রান করে আউট হয়েছেন। আর রোহিত শর্মা ৫৭ এবং কোহলি ৩৩ রানে অপরাজিত ছিলেন। ৭৫ মিনিট ক্রিজে থেকে ৫৫ বল মোকাবেলায় ১০টি ৪ ও ১টি ছক্কার সাহাজ্যে রোহিত করেছেন ৫৭ রান।
এর আগে পার্থে টস জিতে শুরুতেই ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানেই ২ ওপেনার বেরেঙ্গার ও আমজাদের উইকেট হারায় সংযুক্ত ইউএই। দুজনেই আউট হন ব্যক্তিগত ৪ রান করে। এরপর দলীয় ২৮ রানে অশ্বিনের শিকার হয়ে কৃষ্ণ আউট হবার পর, পাটিলও পিচে বেশিক্ষণ টিকতে পারেননি। কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেও ব্যক্তিগত ১৪ রানে খুররামও সাজঘরে ফেরেন অশ্বিনের শিকার হয়ে।
এরপর দলীয় ৭১ রানেই রোহান, জাভেদ, নাভিদ ও তৌকিরের উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে টঅঊ। এরপর মানজুলাকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মিডল অর্ডার ব্যাটসম্যান আনোয়ার হোসেন। কিন্তু ভারতের বোলারদের দাপটে শেষ পর্যন্ত ১০২ রানেই গুটিয়ে যায় ইউএই। ভারতের হয়ে অশ্বিন নেন ৪ উইকেট। ফলে তিনিই হয়েছেন আজকের সেরা খেলোয়াড়।
