এবার কিউবা ভ্রমণে প্যারিস হিলটন!

Paris-Hilton-Launches-Fundraising-Campaign-For-American-Humane-Associationরেডি স্বদেশ ডট নেট ‍ঃসেলিব্রিটি প্যারিস হিলটন গতকাল বৃহস্পতিবার কিউবা সফর শুরু করেছেন। অর্ধ শতাব্দি আগে ফিদেল ক্যাস্ত্রো দেশটির ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তার পরিবার সেখানে একটি হোটেলের মালিকানা হারায়। হোটেলের উত্তরাধিকারী তার একটি ছবি প্রকাশ করেন। ওল্ড হাভানায় সানগ্লাস পরিহিত ছবিটির ক্যাপশন ছিল ‘কিউবা বেবি’।ব্রিটিশ মডেল নওমি ক্যাম্পবেল দ্বীপরাষ্ট্রটিতে তার সঙ্গে যোগ দেবেন। বুধবার তাকে হাভানায় দেখা গেছে।
জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানসহ অন্যান্য প্রখ্যাত ব্যক্তিদের সঙ্গে এক স্থানে জমায়েত হতে এই দুই তারকা দ্বীপটিতে ভ্রমণ করছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদ্যোগে কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের পুনরায় সম্পর্ক স্থাপনের পর বিশ্বের প্রখ্যাত এসব ব্যক্তি সেখানে সফর করছেন।
প্যারিসের প্রপিতামহ হোটেল সাম্রাজ্য গড়ে তোলেন এবং একটি হোটেল খোলার জন্য ১৯৫৮ সালে তিনি কিউবা সফর করেন। ১৯৬০ সালে ক্যাস্ত্রো কিউবার ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর দেশটিতে অন্যান্য মার্কিন সম্পত্তির সাথে হোটেলটি জাতীয়করণ করা হয়। হোটেলটি এখন হাবানা লাইবার হিসেবে পরিচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *