Breaking
Thu. Jul 16th, 2026

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত জমাদিউস সানি মাসের চাঁদ দেখা গেছে

বাংলাদেশের আকাশে আজ ১৪৩৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গিয়েছে। ফলে আজ রোববার ২২ মার্চ থেকে পবিত্র জমাদিউস সানি মাস গণনা শুরু হবে।

শনিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও জাতীয় চাঁদ দেখা কমিটির সহ-সভাপতি ড. চৌধুরী মো. বাবুল হাসান।

সভায় প্রধান তথ্য অফিসার তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন) মো. মাকছুদুর রহমান পাটোয়ারী, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক নাছির আহমদ, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব প্রফেসর মাওলানা মোহাম্মদ সালাহ উদ্দিন, সরকারি মাদ্রাসা-ই-আলীয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজউদ্দিন আহমাদ, ইসলামিক ফাউন্ডেশনের সচিব মো. অহিদুল ইসলাম, ঢাকা জেলার এডিসি মো. জসিম উদ্দিন, আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *