স্মার্টফোনে অনেকেই শখের বশে ছবি তুলে থাকেন। আর এক্ষেত্রে স্মার্টফোনের ক্যামেরাটি যদি হয় ডিএসএলআর-এর বিকল্প মানের, তাহলেতো কথাই নেই। এমনই এক বিশেষ স্মার্টফোন উন্মুক্ত করেছে চীনের স্মার্টফোন ব্র্যান্ড হুয়াওয়ে। হুয়াওয়ে পি৮ মডেলের এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনটিতে আছে নজরকাড়া সব ফিচার। হুয়াওয়ে জানিয়েছে, স্বল্প আলোতেও এই ফোনের ক্যামেরা ব্যবহার করে তোলা যাবে উন্নতমানের ছবি। স্মার্টফোনটি দুটি মডেলে বাজারে আনা হবে। আর দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। পি৮ এর মূল মডেলে থাকছে ৫.২ ইঞ্চি ডিসপ্লে আর পি৮ ম্যাক্স মডেলটিতে থাকছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। মেটাল বডির এই ফোন দুটিতে আরও থাকবে নিজেদের কিরিন ৯৩৫ চিপসেট এবং অক্টাকোর প্রসেসর। আরও থাকবে ২,৬৮০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। স্মার্টফোন দুটি চলবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপে। হুয়াওয়ে পি৮ ১৬ গিগাবাইট সংস্করণের মূল্য নির্ধারণ করা হতে পারে ৫০০ ইউরো এবং ৬৪ গিগাবাইট সংস্করণের মূল্য হতে পারে প্রায় ১০০ ইউরো। শীঘ্রই বাজারে আসবে স্মার্টফোন দুটি। Post navigation এবার সেরা ফুটবলারদের পুরস্কৃত করবে ফেসবুক বাজারে আসছে এক্সপেরিয়া Z4 সনি’র নতুন স্মার্টফোন