বর্ষার শুরুতেই পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন শুরু হয়েছে মাদারীপুরের আড়িয়াল খাঁর তীরবর্তী অনেক এলাকায়। এদিকে, পানি উন্নয়ন বোর্ড বলছে, আর্থিক বরাদ্দ না থাকায় এসব এলাকার ভাঙন রোধে কাজ করা যাচ্ছে না।

এরইমধ্যে সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন ও শিবচরের বহেরাতলা সন্নাসীরচর ও দত্তপাড়া ইউনিয়ন ভাঙনের কবলে পড়েছে। প্রতিদিনই গৃহহীন হচ্ছে মানুষ। গত দুই মাসে সদর ও শিবচর উপজেলার অন্তত ৪০ টি বাড়ি বিলীন হয়েছে নদীগর্ভে। এ অবস্থায় ভাঙন আতঙ্কে দিন কাটছে তীরবর্তী বাসিন্দাদের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, সংশ্লিষ্ট এলাকায় ভাঙন রোধে কোনো বরাদ্দ না থাকায় নিরুপায় তারা।

তবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে আর্থিক সাহায্য ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।Madaripur_District_Map_Bangladesh33-311x186

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *