Breaking
Thu. Jul 16th, 2026

ঈদের নামাজ আদায় করার জন্য নারীরা কী ঈদগাহে যেতে পারবে?

salat nariঈদুল ফিতরের জামাতে মহিলাদের অংশ গ্রহণ জায়েয কিনা? হ্যাঁ জায়েয। বরং তাদের ঈদের জামাতে অংশ গ্রহণের প্রতি জোর দেয়া হয়েছে।

সাহাবী উম্মে আতীয়াহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন:

أمرنا أن نخرج الحيض يوم العيدين وذوات الخدور فيشهدن جماعة المسلمين ودعوتهم، ويعتزل الحيض عن مصلاهن، قالت امرأة: يارسول الله، إحدانا ليس لها جلباب، قال: لتلبسها صاحبتها من جلبابها .

‘‘আমাদের মহিলাদের নির্দেশ দেয়া হয়েছে যাতে মহিলাগন মুসলিমদের জামায়েত প্রত্যক্ষ করতে পারেন ও তাদের সাথে সালাতে শরীক হন।

মাসিকগ্রস্ত মহিলাগন ঈদগাহ থেকে দুরে থাকবে। এক মহিলা জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল আমাদের একজনের ওড়না নেই, সে কীভাবে যাবে ? তিনি বললেন ‘‘সে তাদের এক সাথীর ওড়না নিয়ে পরিধান করবে ও যাবে।’’ কিন্তু মহিলাগণ সুগন্ধি ও চাকচিক্যময় বেশ-ভূষা এবং পুরুষদের সাথে একত্রিত হওয়া পরিহার করবেন।

গ্রন্থনা ও সম্পাদনা : মাওলানা মিরাজ রহমান

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *