সাবেক আইজিপি বেনজীরের রূপগঞ্জের ডুপ্লেক্স বাড়ি জব্দ
মো.শাহেল মাহমুদ, রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের ডুপ্লেক্স বাংলো বাড়ি আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। শনিবার (৬ জুলাই) সাড়ে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি দমন কমিশনের সমন্বয়ে গঠিত টিম রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটি এলাকার এই বাড়িটি জব্দ করে। এসময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, স্থানীয়…








