স্কুলছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার না করার পরামর্শ চট্টগ্রাম পুলিশের
চট্টগ্রামে স্কুল ছাত্রীদের মোবাইল ফোন ব্যবহার না করার জন্য পরামর্শ দিয়েছেন পুলিশ কমিশনার আবদুল জলিল ম-ল। একইসঙ্গে ফেইসবুক ব্যবহার করার ক্ষেত্রে বাবা-মাকে সঙ্গে রাখার অনুরোধও জানিয়েছেন তিনি। গতকাল বিকালে নগরীর একটি স্কুল পরিদর্শনকালে তিনি এসব কথা জানান। নগর পুলিশ জানায়, বিকাল ৩টায় চট্টগ্রাম ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীদের সঙ্গে পুলিশ কমিশনার…
