আট বছরের জন্য নিষিদ্ধ আশরাফুল
যে আলো ছড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল মোহাম্মদ আশরাফুলের, তার বিদায়টা হলো করুণ এবং কলঙ্কিত। বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকায় টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন আট বছর। এ ছাড়া আর্থিক জরিমানা করা হয়েছে ১০ লাখ টাকা। গতকাল বিসিবির বিশেষ ট্রাইব্যুনাল কমিটি এই সাজা ঘোষণা করেন। আশরাফুলের সঙ্গে নিষেধাজ্ঞার খড়গে পড়েছেন ঢাকা […]
জাপানিদের দীর্ঘায়ুর কারণ
বিশ্বের যেকোনো বড় দেশের অধিবাসীদের তুলনায় জাপানিদের বেশি দিন বাঁচতে দেখা যায়। জাপানি নারীরা গড়ে ৮৭ বছর ও পুরুষরা গড়ে ৮০ বছর বেঁচে থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তাদের এ দীর্ঘ জীবনের মাঝে ৭৫ বছরই কাটে কোনো ধরনের প্রতিবন্ধীতামুক্ত ও সম্পূর্ণ সুস্থ অবস্থায়। বিজ্ঞানীরা জাপানীদের এই দীর্ঘায়ুর কারণ হিসেবে জাপানিদের খাদ্যাভ্যাসের কথা বলছেন। অনেক জাপানি […]
যানজট নিরসনে সফটওয়্যার আবিষ্কার
রাস্তার যানজট নিরসনে অটোমেটিক ট্রাফিক সিগন্যাল লাইট কন্ট্রোল ও গাড়ির নম্বর প্লেট স্ক্যান করবে সফটওয়্যার। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) সিএসই ও আইটি বিভাগের আয়োজিত ফেস্টিভ্যাল জিরো-ওয়ান ফাস্ট-২০১৪ নামের এক অনুষ্ঠানে এমন সফটওয়্যার আবিষ্কার করে প্রজেক্ট আকারে দেখান ইউআইটিএসের সিএসই বিভাগের ছাত্র মোঃ রুবেল। এই সফটওয়্যারটি ট্রাফিক নিয়ম অনুসারে সিগন্যাল লাইট অটোমেটিক চলবে […]
বিজ্ঞাপন ছাড়াও ভিডিও দেখাবে ইউটিউব
ভিডিও দেখার জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউব এবার ভিডিও দেখাতে নতুন এক উদ্যোগ নিয়েছে। এর ফলে নির্দিষ্ট অর্থের বিনিময়ে কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়াই ভিডিও দেখা যাবে। গুগলের মালিকানাধীন ইউটিউবের ‘মিউজিক সিস্টেম পাস’ নামের নতুন এ সেবার আওতায় গ্রাহকেরা বিজ্ঞাপনমুক্ত ভিডিও দেখার পাশাপাশি আগে থেকেই ভিডিও সংরক্ষণ করে রাখতে পারবেন। পরবর্তী সময়ে সে ভিডিও ইন্টারনেট সংযোগ ছাড়াও দেখা […]
কাল থেকে রাজধানীতে ফলের দোকান বন্ধ
রাজধানীতে কাল বৃহস্পতিবার থেকে সব ফলের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগরের ক্ষুদ্র ফল ব্যবসায়ী সমিতি। ব্যবসায়ী নেতাদের দাবি, ফল ফরমালিনমুক্ত করার লক্ষ্যে তারা এ কর্মসূচি দিয়েছে।আজ বুধবার রাজধানীর ফলের দোকানে দোকানে এ সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হয়। ঢাকা মহানগর ফল ব্যবসায়ীদের নামে এ প্রচারপত্রে বলা হয়, ফরমালিনমুক্ত করার লক্ষ্যে ১৯ জুন […]
বিজিবির সঙ্গে গণ্ডগোলে কাস্টমস কর্মকর্তাদের আল্টিমেটাম
বুধবার রাতে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ দিনের মধ্যে দোষী বিজিবি সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কর্মসূচি দেয়া হবে। তবে বিজিবি কর্মকর্তারা বলছেন, ‘ভুল’ বোঝাবুঝির কারণে ওই ঘটনা ঘটেছিল এবং তাৎক্ষণিকভাবে তার সমাধানও হয়ে গিয়েছিল। গত মঙ্গলবার সকালে কলকাতা থেকে আসা মৈত্রী এক্সপ্রেসের এক […]
পাসপোর্ট ও ভিসার ফি পরিশোধ অনলাইনে
যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) ও যন্ত্রে পাঠযোগ্য ভিসার (এমআরভি) ফি এখন অনলাইনে পরিশোধ করা যাচ্ছে। সোমবার থেকে পাঁচটি বেসরকারি ব্যাংক এই সেবা চালু করেছে। ব্যাংকগুলো হলো- ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও ট্রাস্ট ব্যাংক লিমিটেড। প্রাথমিকভাবে রাজধানীর আগারগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসের জন্য এই সেবা দিচ্ছে ব্যাংকগুলো। পর্যায়ক্রমে দেশের ৬৭টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে […]
৮ জেলায় নতুন ডিসি
বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এদের নিয়োগ দেয়া হয়। খুলনা পরিবেশ অধিদপ্তরের পরিচালক তরুণ কান্তি শিকদারকে নেত্রকোণা এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. মশিউর রহমানকে নাটোরের ডিসি হিসাবে নিয়োগ দেয়া হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) এস কে রফিকুল ইসলামকে সুনামগঞ্জ এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সংস্কৃতি উপদেষ্টা মীর জহরুল […]
অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে ২য় রাউন্ডের পথে নেদারল্যান্ডস
প্রথম ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে বিধ্বস্ত করা নেদারল্যান্ডস পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ঘাম ঝরিয়ে। ৩-২ গোলের এই জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা প্রায় নিশ্চিত হয়ে গেল গতবারের রানার্সআপদের। টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে আছে নেদারল্যান্ডস। দুই ম্যাচের দুটিতেই হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেছে অস্ট্রেলিয়ার। বুধবার দারুণ এই জয়ের পরও কিছুটা […]
শুধু হোয়াইট ওয়াশের লজ্জা বাকি !
‘সমর্থন চাও, সমর্থন দেবো। ক্ষমা চাও ক্ষমা করবো, বেদনা দাও সহ্য করবো, কিন্তু আর কত?’ গতকাল বাংলাদেশে ক্রিকেটের সমর্থকরা মানববন্ধন করেছেন দলের ভরাডুবিতে নিজেদের ক্ষোভ প্রকাশ করে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের মূল ফটকের সমনে সেই মানববন্ধনে এমনই একটি প্ল্যাকার্ড নিয়ে হাজির হয়েছিলেন এক ক্রিকেট ভক্ত। তার কিছুক্ষণ আগেই বাংলাদেশ জাতীয় দলের ছয়জন ক্রিকেটার এসেছিলেন অনুশীলনে। […]
আপিল করবেন আশরাফুল
ঠিকমতো রায়ে শাস্তির মেয়াদটাও জানতেন না মোহাম্মদ আশরফুল। ৫ বছর ধারণাতে ছিল। কিন্তু জানলেন ৮ বছর। রায়ে যে সন্তুষ্ট না তা তার মুঠোফোনের কথাতেই বুঝা গেল। নিজেই হয়তো চিন্তা করতে পারেননি তার ১২ বছরের আলোকিত ক্রিকেট ক্যারিয়ার আঁধারে নিমজ্জিত হবে। গতকাল ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর আশরাফুল মানবজমিনকে মুঠোফোনে বলেন, ‘আমি আমার আইনজীবীর (ইয়াসিন প্যাটেল) সঙ্গে […]
তামিমকে বাদ দিতে মানববন্ধন
বাংলাদেশের ক্রিকেটে এমন ঘটনা আগে ঘটেছে কি না এমন কারও জানা নেই। কোন ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে এবারই হয়তো প্রকাশ্যে মানববন্ধন করছেন বাংলাদেশ ক্রিকেট দলের ভক্ত ও সমর্থকরা। এক সময় খ্যাতির শিখরে থাকা বাংলাদেশের সেরা ওপেনার তামিম ইকবালকে দল থেকে বাদ দেয়ার দাবিতে গতকাল বিকালে মিরপুর শেরে বাংলা স্টেয়িডয়ামের সামনে মানববন্ধন করেছেন ক্রিকেট ভক্তরা। […]
টঙ্গীতে অস্ত্র উদ্ধার: গ্রেপ্তার ২
দত্তপাড়া হিমারদীঘি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে টঙ্গী থানা পুলিশ। এ সময় সন্ত্রাসী হাবু বাহিনীর প্রধান হাবিবুর রহমান ওরফে হাত কাটা হাবু (৩৫) ও তার সহযোগী চিহ্নিত সন্ত্রাসী শিপন ওরফে ফতু (২৫)-কে গ্রেপ্তার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। […]
পায়ে হেঁটে ১২০০ মাইল
শুনতে অসম্ভব মনে হলেও ৪ বৃটিশ তরুণ ফুটবল বিশ্বকাপের ভেন্যুতে পৌঁছাতে হেঁটে পাড়ি দিয়েছেন প্রায় ১২০০ মাইল পথ! তবে খেলা দেখার জন্য নয়, একটি চ্যারিটির জন্য অর্থ আদায়ের জন্য। এ বছরের মার্চের দিকে আর্জেন্টিনার মেন্ডোজা থেকে রওনা দেন এ ৪ তরুণ। উদ্দেশ্য, চরম অনাবৃষ্টির শিকার ব্রাজিলের বাহিয়ায় একটি পানির কুয়া খননের জন্য ৩০ হাজার ডলারের […]
খুলনায় শিক্ষা অফিসারকে মারপিট
শিক্ষকের হাতে লাঞ্ছিত হয়েছেন উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান। এ ব্যাপারে শিক্ষক তৌহিদুর রহমানের নামে থানায় মামলা হয়েছে। অপরদিকে মামলা করে বিপাকে পড়েছেন শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমান। তাকে মামলা তুলে নিতে হুমকি দেয়া হচ্ছে। সূত্র জানায়, শিক্ষা অফিসার সম্প্রতি শিক্ষকদের প্রশিক্ষণে পাঠানোর জন্য একটি তালিকা প্রস্তুত করেন। তালিকায় সহকারী শিক্ষক তৌহিদুর রহমানের […]