ঈদের আগের শুক্রবার ব্যাংক খোলা
পবিত্র ঈদুল আজহার আগে ৩রা এপ্রিল শুক্রবার ঢাকা, চট্টগ্রামসহ তৈরী পোশাক শিল্পঘন এলাকার সব ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সব ব্যাংকের প্রধান নির্বাহীদের সার্কুলার পাঠিয়ে এ নির্দেশ দেয়া হয়। এতে বলা হয়, তৈরী পোশাক শিল্পে কর্মরত শ্রমিক/ কর্মচারীদের বেতন, বোনাস ও অন্য ভাতা পরিশোধের সুবিধার্থে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো ৩রা অক্টোবর সাপ্তাহিক […]
বিআইএফসি’র রাইট ইস্যুর অনুমোদন
বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে বিএসইসি। গতকাল বিএসইসি এ অনুমোদন দেয়। জানা যায়, কোম্পানিটি ২টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করবে। ৩ কোটি ৩৫ লাখ ৫৯,৯৮১টি সাধারণ শেয়ারের বিপরীতে রাইট শেয়ার ছাড়বে বিআইএফসি। প্রতিটি রাইট শেয়ারের মূল্য ১০ টাকা। রাইটের মাধ্যমে ৩৩ কোটি ৫৫ লাখ ৯৯,৮১০ টাকা সংগ্রহ […]
কোরিয়ান বিনিয়োগকারীরা বিশেষ সুবিধা পাবেন
দক্ষিণ কোরিয়ায় সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কোরিয়ান বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিশেষ সুযোগ সুবিধা প্রদান করতে প্রস্তুত। বাংলাদেশে এখন বিনিয়োগের উপযুক্ত পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে কোরিয়ান বিনিয়োগ রয়েছে, আরও বিনিয়োগ করে কোরিয়া এ সুযোগ গ্রহণ করতে পারে। মন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক ভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্যাংকিং অ্যান্ড ফাইনান্স সার্ভিসেস সংস্থা গোল্ডম্যান শ্যাক্সের তথ্যমতে […]
রাজধানীতে সাংবাদিকের রহস্যজনক মৃত্যু
ঝালকাঠি থেকে ঢাকায় এসে এক সাংবাদিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মনিরুজ্জামান মনির (৪৫)। তিনি দৈনিক ভোরের কাগজ ও দেশটিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি ছিলেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা, হৃদরোগ অথবা ব্রেইন স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে। বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত […]
পাসের হার বাড়িয়ে সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছে’
সরকার পরিকল্পিতভাবে পাসের হার বাড়িয়ে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেছেন, শিক্ষাক্ষেত্রে নিজেদের সাফল্য তুলে ধরার জন্য পাসের হার জোর করে বাড়ানো হচ্ছে। ফলে এর প্রভাব পড়ছে উচ্চ শিক্ষায়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অধিকাংশ শিক্ষার্থী পাস করতে পারছে না। বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেয়া হয়েছে। […]
সুখবর নেই বিনিয়োগে
দৃশ্যত রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল হলেও বিনিয়োগে গুমোট ভাব কাটছে না। দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোতে অলস পুঁজি পড়ে আছে। তারল্য বাড়ছেই। দেশের অন্যতম বিনিয়োগ খাত পুঁজিবাজারেও কোন সুখবর নেই। পোশাক খাতে দিনকে দিন রপ্তানি কমছে। জুলাইয়ে এ শিল্পের রপ্তানি প্রবৃদ্ধি শূন্যের কোঠায় চলে এসেছে। বিদেশী বিনিয়োগেও স্থবির। বিশ্লেষকরা মনে করছেন বিনিয়োগকারীরা এখনও আস্থা ফিরে পাননি। তারা আরেকটি […]
ঈদ-এ মাহির ‘দেশা-দ্য লিডার’ এবং ‘ওয়ার্নিং’ !
ঈদ-উল-আযহায় মাহিয়া মাহি অভিনীত ‘দেশা-দ্য লিডার’ এবং ‘ওয়ার্নিং’ – এ দুটি সিনেমা মুক্তি পাবে, এ খবর মোটামুটি নিশ্চিত ছিল। কিন্তু এখন শোনা যাচ্ছে মুক্তি পাচ্ছে কেবল ‘ওয়ার্নিং’ সিনেমাটি। ঢাকাই সিনেপাড়ায় একসঙ্গে দুই সিনেমা মুক্তি না দিতে প্রযোজকদের অনুরোধ জানিয়েছেন খোদ মাহিই। এক আলাপচারিতায় কিন্তু তেমন আভাসই দিয়েছিলেন এ প্রজন্মের অন্যতম ব্যস্ত এই নায়িকা। ‘রোমিও ভার্সেস […]
‘গন্ধের রাজনীতি’
‘গন্ধেরও রাজনীতি’ রয়েছে? যুক্তরাষ্ট্রের একদল গবেষকের দাবি, একটি নির্দিষ্ট রাজনৈতিক মতবাদের বিশ্বাসীরা একজন অপরজনের শরীরের গন্ধকে প্রাধান্য দেন। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা রাজনৈতিক মতবিশ্বাসের সঙ্গে গন্ধ পছন্দ ও অপছন্দের সম্পৃক্ততা নিয়ে গবেষণা করেন। বিজ্ঞান সাময়িকী পলিটিক্যাল সায়েন্সে প্রকাশিত নিবন্ধে জানা যায়, ১৮ থেকে ৪০ বছর বয়সী ১৪৬ জন মানুষের ওপর গবেষণা চালানো হয়। এদের […]
আগামী বছর থেকে স্মার্টফোনের বিক্রি বাড়বে
স্মার্টফোন বিক্রির হার এখন কিছুটা কম থাকলেও মার্কিন বাজার গবেষকেরা বলছেন, আগামী বছর থেকে স্মার্টফোন বিক্রি প্রচুর বেড়ে যাবে। তাঁদের ধারণা, ২০১৫ সালে স্মার্টফোনের বিক্রি ১৩ শতাংশ পর্যন্ত বাড়বে। এক খবরে এ তথ্য জানিয়েছে আইএএনএস।এদিকে, বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালাইটিকসের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের বাজারে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধির হার হবে সবচেয়ে বেশি। মার্কিন […]
মধ্যরাতে অটোরিকশায়
‘অ্যাই অটো, যাবে।’ যাত্রীর হাঁক শুনে অটোরিকশা থামাতেই চালকের চক্ষু চড়কগাছ হওয়ার কথা। যাত্রী যে আর কেউ নয়, স্বয়ং হৃতিক রোশন! গত শনিবার রাতে বাড়ি ফেরার পথে হুট করে নষ্ট হয়ে যায় বলিউড তারকার গাড়ি। এরপর অটোরিকশায় করে ফিল্ম সিটি থেকে মুম্বাইয়ের জুহুতে নিজের ঘরে ফিরেছেন হৃতিক।গাড়ির চাকা পাংচার হওয়ায় বেশ বেকায়দায় পড়েছিলেন হৃতিক। তাঁর […]
বৃষ্টি এবং ‘রাতারগুল’
‘গত তিন দিন ধরে আমরা বৃষ্টির সাথে যুদ্ধ করছি…। আজকে ক্যামেরা ওপেন করতেই আকাশ ভেঙে বৃষ্টি শুরু হয়…। কোনো রকম একটা শট নিয়ে এখন আমরা সবাই দশটা নৌকার মধ্যে বসে আছি…। আমাদের এই যুদ্ধ দর্শক কোনো দিন বুঝবে না…।’ নির্মাতা সুমন আনোয়ার গত ২২ সেপ্টেম্বর দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই স্ট্যাটাস দেন। ফেসবুকে দেওয়া […]
দুই দশক পর আসছে পিংক ফ্লয়েড
দীর্ঘ ২০ বছর পর আসছে জনপ্রিয় ইংলিশ রক ব্যান্ডদল পিংক ফ্লয়েডের নতুন অ্যালবাম ‘দ্য এন্ডলেস রিভার’। অ্যালবামটি মুক্তি পাবে চলতি বছরের ১০ নভেম্বর। সম্প্রতি এক সংবাদ বিবৃতির মাধ্যমে নতুন অ্যালবাম সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে পিংক ফ্লয়েডের পক্ষ থেকে। পিংক ফ্লয়েডের সর্বশেষ অ্যালবাম ‘দ্য ডিভিশন বেল’ মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। জীবনের শেষদিকে চমৎকার কিছু মিউজিক করেছিলেন […]
আয়েশার ব্যাটে বাংলাদেশ ১০৭
এশিয়ান গেমস ক্রিকেটে নেপালকে ১০৮ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। ইনচসের ইয়েনহুই ক্রিকেট মাঠে আজ শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল পর্বে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ স্কোরবোর্ডে তুলেছে ১০৭ রান।আয়েশা রহমানের ব্যাট থেকে আসা অপরাজিত ৫১ রানই ইনিংস শেষে দারুণ গুরুত্বপূর্ণ বিবেচিত। বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটার ৬০ বল খেলে ২টি চারের সাহায্যে খেলেন তাঁর গুরুত্বপূর্ণ ইনিংসটি।সকালে […]
হকি মাঠে মিমোর ‘জয়’
প্রশ্ন করার আগেই মাইক্রোফোন হাতে তুলে নিলেন নাভিদ আলম। সুদূর ইনচনে এসে কোরিয়ানদের যে সমর্থন পেলেন, তাতে আবেগাপ্লুত কোচ। বাংলাদেশ দলকে সমর্থন জানানোয় ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ধন্যবাদ দিলেন কোরিয়ান সমর্থকদের।বাংলাদেশ দল কী, সারাক্ষণ তো ‘মিমো মিমো’ বলেই চিৎকার করে গেল খেলা দেখতে আসা স্থানীয় একটি স্কুলের ছাত্রীরা! কেউ কেউ ‘মিমো, আই লাভ ইউ’ বলতেও […]
রোনালদোর গোল–উৎসব
ক্রিস্টিয়ানো রোনালদোর ভুলেই রিয়ালের বিপক্ষে এগিয়ে গিয়েছিল এলচে। কিন্তু সেই ভুল যে তাঁকে এমনভাবে তাতিয়ে দেবে, সেটা বোধ হয় ভাবতে পারেননি এলচের খেলোয়াড়েরা। একে একে ৪ গোল করে একাই এলচেকে করলেন বিধ্বস্ত। হঠাৎ ভুলের দায়টাও খুব ভালোভাবেই মিটিয়ে নিলেন টানা দ্বিতীয় হ্যাটট্রিকে।রোনালদোর ৪ গোলের সঙ্গে গ্যারেথ বেলের আরও একটি গোলে কাল এলচের বিপক্ষে রিয়াল মাদ্রিদ […]