মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কষ্টের ড্র

রাফিঃ বঙ্গবন্ধু গোল্ড কাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ ফুটবল দল। বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি করেছেন মিথুন চৌধুরি। বুধবার খেলার প্রথমার্ধ গোলশুন্য থাকলেও দ্বিতীয়ার্ধের নয় মিনিটে অর্থাৎ, ৫৪ মিনিটে মালয়েশিয়ার গোলে পিছিয়ে পড়ে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা। মালয়েশিয়ান ফুটবলার মুহাম্মদ আজমান কর্ণার থেকে পাওয়া বলে গোল করেন। এরপর থেকে […]

চলতি বছরেও হচ্ছে না পাক-ভারত সিরিজ

India cricket 4

রাফিঃ আবারো পাক-ভারত ক্রিকেট প্রসঙ্গ। চলতি বছরেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মধ্যে কোন ম্যাচ হচ্ছে না। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সেক্রেটারি অনুরাগ ঠাকুর এই তথ্য নিশ্চিত করেছেন। সর্বশেষ ২০০৭ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো ভারত-পাকিস্তান। এর বাইরে ২০১২ তে পাকিস্তান এক সংক্ষিপ্ত সফরে ভারত গিয়েছিল। ২০১৪ সালে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও বিসিসিআই […]

আলাদা আলাদা বেতন কাঠামো চান ঢাবি উপাচার্য !

Arefin siddik

রাফিঃ শুধু বিশ্ববিদ্যালয়ের নয়, সব পর্যায়ের শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামো দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দপ্তর সংলগ্ন লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (এআইবিএস) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে ‘স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট এন্ড এফেক্টিভ লিডারশিপ ইন হাইয়ার […]

বেতন স্কেলে অসন্তোষ দূরের ফর্মুলা খুঁজতে সচিবদের নির্দেশ

সদ্য ঘোষিত অষ্টম বেতন স্কেল নিয়ে সৃষ্টি হওয়া অসন্তোষ দূর করার ফর্মুলা খুঁজতে সচিবদের নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে আগামী ১০ কর্ম দিবসের মধ্যে সুপারিশ দিতে বলা হয়েছে। গতকাল মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত জরুরি সচিব সভায় এসব নির্দেশনা দেয়া হয়। মূলত বেতন স্কেল নিয়ে সৃষ্টি হওয়া অসন্তোষ দূর করার উপায় খুঁজতে এ সভার আয়োজন করা […]

শাশুড়িকে পিটিয়ে হাজতে পুত্রবধূ

দীর্ঘদিন ধরেই বৃদ্ধ শাশুড়িকে পিটিয়ে আসছিলেন সংগীতা জেইন। গত সপ্তাহেও একই কাজ করেছিলেন সংগীতা। তবে এবার আর নিস্তার পাননি। ঘরে নতুন বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় এ দৃশ্য। আর তা অনলাইনে ছড়িয়ে পড়ে ভারতজুড়ে। শেষ পর্যন্ত গত মঙ্গলবার পুলিশ গ্রেপ্তার করেছে তাকে। বিবিসির খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশের বিজনরি জেলায় ঘটেছে এ ঘটনা। বিজনরির […]

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার, প্রস্তুতি শুরু

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আগামী শুক্রবার ১৫ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে। প্রথম পর্ব শেষ হয়েছে গত রোববার। সোমবার থেকে টঙ্গী তুরাগ নদীর তীরের বিশাল ময়দানে দ্বিতীয় পর্বের প্রস্তুতি কাজ করা হয়েছে। চলছে ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রথম পর্বের লাখ লাখ মুসল্লির ফেলে যাওয়া উচ্ছিষ্ট, কাগজ, পলিথিন, বিছানার হোগলা ইত্যাদি এক জায়গায় জড়ো করে নির্দিষ্ট স্থানে […]

বাংলাদেশ মুক্তি দিয়েছে পশ্চিমবঙ্গের ১৭৮ মৎস্যজীবীকে কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গের ১৭৮ মৎস্যজীবীকে বাংলাদেশ সরকার মুক্তি দিয়েছে। মঙ্গলবার সকালেই তারা মুক্তি পেয়েছেন। তবে দক্ষিণ ২৪ পরগনার নামখানায় এদের পৌঁছাতে বুধবার হয়ে যাবে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী মন্টুরাম পাখিরা। মন্ত্রী জানিয়েছেন, মঙ্গলবার সকাল আটটা নাগাদ ১৭৮ মৎস্যজীবীকে মুক্তি দেয়া হয়েছে। তারা সবাই দুই মাস ধরে বাগেরহাট জেলে ছিলেন। মুক্তির পরই বাংলাদেশ উপকূলরক্ষী বাহিনীর […]

সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ পৌঁছেছে

সিরিয়ার অবরুদ্ধ কয়েকটি শহরে খাবার, ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণ সরবরাহ পৌঁছেছে। সর্বপ্রথম ত্রাণবাহী ট্রাক পৌঁছায় মাদায়া শহরে। জুলাই মাস থেকে শহরটি অবরুদ্ধ করে রেখেছে সরকারি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধারা। এতে শহরটিতে তীব্র খাদ্য সংকট সৃষ্টি হয়। অনাহারে দিনাতিপাত করছিল কমপক্ষে ৪০ হাজার মানুষ। কিছু মানুষ মারাও গেছেন। সরকার ও বিদ্রোহীদের মধ্যে অবরুদ্ধ এলাকাগুলোতে ত্রাণ সরবরাহ পৌঁছাতে […]

গ্রিসের বিরুদ্ধে বাংলাদেশি শ্রমিকদের মামলা

২০১৩ সালে গ্রিসের একটি স্ট্রবেরি খামারে গুলিবিদ্ধ হওয়া ৩০ বাংলাদেশি শ্রমিক এবার দেশটির সরকারের বিরুদ্ধে ইউরোপিয়ান কোর্ট অব হিউম্যান রাইটসে মামলা করেছেন। ২০শে জানুয়ারির পর শুনানির তারিখ পড়তে পারে। বকেয়া বেতন চাইতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন ওই বাংলাদেশিরা। গ্রিসের বাংলাদেশ সমিতির প্রেসিডেন্ট জয়নাল আবেদিন বিবিসিকে বলেন, ইউরোপিয়ান কনভেনশন অব হিউম্যান রাইটসের একটি অনুচ্ছেদে দাসত্ব ও জোরপূর্বক […]

সাঈদীর ফাঁসি চেয়ে রিভিউ আবেদন

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় পুনর্বিবেচনার জন্য (রিভিউ) আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। এতে সাঈদীর মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে। গত ৩১শে ডিসেম্বর সাঈদীর মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। সংখ্যাগরিষ্ঠ বিচারপতির মতের ভিত্তিতে সাঈদীকে জীবনের বাকি সময়ের জন্য কারাদণ্ড দেয়া […]

পাকিস্তানে নতুন কূটনীতিক পাঠানো হচ্ছে বার্লিন থেকে যোগ দেবেন হুদা

পাকিস্তানে নতুন কূটনীতিক পাঠাচ্ছে সরকার। দেশটির চাপে ইসলামাবাদ মিশনের কাউন্সিলর (রাজনৈতিক) মৌসুমী রহমানকে প্রত্যাহারের পর সেখানে হাইকমিশনার ছাড়া কোনো কূটনীতিক না থাকায় নতুন একজনকে জরুরিভিত্তিতে পদায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের নীতি-নির্ধারণী একাধিক সূত্র জানিয়েছে, বার্লিনে নিযুক্ত কূটনীতিক নাজমুল হুদাকে ইসলামাবাদে নিয়োগ দেয়া হয়েছে। তিনি সরাসরি জার্মানি থেকে পাকিস্তানে তার নতুন দায়িত্ব নেবেন। সূত্র মতে, পাকিস্তানে […]

তবুও হারলো ভারত

110557 s5

কাজে এলো না রোহিত শর্মার রেকর্ড সেঞ্চুরি। স্টিভেন স্মিথ ও জর্জ বেইলির জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় তুলে নিলো অস্ট্রেলিয়া। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের সঙ্গে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলছে ভারত। আর ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতেই রেকর্ড গড়েন রোহিত শর্মা। পার্থের ওয়াকা গ্রাউন্ডে প্রথম ভারতীয় হিসেবে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকান তিনি। ১৯৮০ থেকে এই মাঠে […]

আবারও সিরিজ-স্পন্সর ওয়ালটন

110561 s2

আসন্ন বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজটি ‘ওয়ালটন টি-টোয়েন্টি কাপ পাওয়ার্ড বাই মার্সেল’ নামে পরিচিত হবে। গতকাল দুপুরে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে টাইটেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালক, বিপণন ও বাণিজ্য কমিটির চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বলেন, ‘আমরা খুব খুশি। ওয়ালটন আমাদের সঙ্গে এগিয়ে এসেছে। তাদেরকে ধন্যবাদ, তারা বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে।’   ওয়ালটনের পক্ষে […]

বাংলাদেশের ফাইনাল যেন আজই

110562 s1

বঙ্গবন্ধু গোল্ডকাপে গেল আসরে মালয়েশিয়ার কাছে ২-৩ গোলে হেরে শিরোপা খুইয়েছিল স্বাগতিক বাংলাদেশ। গ্রুপ পর্বেও দলটির সঙ্গে পেরে ওঠেনি মামুনুলরা। যদিও এ মালয়েশিয়া ও সেই মালয়েশিয়া এক নয়। সেবার মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করেছিল দেশটির অলিম্পিক দল। যে দলের পাঁচ-ছয়জন পরবর্তীতে খেলেছেন মালয়েশিয়া জাতীয় দলে। এবারের প্রেক্ষাপট ভিন্ন। অলিম্পিক কিংবা জাতীয় দলের পরিবর্তে একটি ক্লাব দলকে পাঠিয়েছে […]

ম্যানইউকে রুখে দিলো নিউক্যাসল

110601 Man u

লুইস ভ্যান গালের ভাগ্য আরও অনিশ্চিয়তায় পড়লো। ম্যানচেস্টার ইউনাইটেডকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করতে পারলেন না তিনি। ফের হোঁচট খেলো তারা। এবার তাদেরকে ৩-৩ গোলে রুখে দিয়েছে রেলিগেশন এরিয়ায় থাকা নিউক্যাসল ইউনাইটেড। এই ম্যাচের আগে ব্রিটিশ মিডিয়ার খবর ছিল, ক্লাব কর্তৃপক্ষ ভ্যান গালকে নাকি আর মাত্র দুই ম্যাচ সুযোগ দিয়েছেন। নিউক্যাসল ও লিভারপুলের বিপক্ষে ভাল […]