Breaking
Fri. Jul 17th, 2026

ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন

thygrtমো: আকরাম খাঁন: ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর ইউনিয়নের ৫ ও ৭ ও ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে।
শনিবার দুপুরে ১১ নং পদ্মাকর ইউনিয়নের গোপালপুর ভোমরা ডাঙ্গা দাখিল মাদরাসা মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয়।
পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১ নং পদ্মাকর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহŸায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য পোড়াহাটি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম হিরন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১০ নং হরিশংকরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার ফারুকুজ্জামান ফরিদ ও ১১ নং পদ্মাকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিকাশ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে ৫, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়।
সকলের সম্মতিক্রমে আমিরুল ইসলামকে সভাপতি, মিলন কুমার মন্ডলকে সাধারণ সম্পাদক করে ৫ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয় এবং নুর ইসলাম সদ্দারকে সভাপতি ও রুহুল আমিন সদ্দারকে সাধারণ সম্পাদক করে ৭ নং ওয়ার্ডের কমিটি ঘোষণা করা হয় ও আকবার হোসেনকে সভাপতি ও জুড়োন মন্ডলকে সাধারন সম্পাদক করে ৮ নং ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয় এছাড়া আকবার হোসেন মন্ডলকে সভাপতি ও আলী আজমকে সাধারন সম্পাদক করে ৯ নং ওয়ার্ডের কমিটি ঘোষনা করা হয়।
নব-গঠিত এই কমিটিকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ ও অঙ্গসংঠনের নেতাকর্মীরা।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *