xperiaসনি’র এক্সপেরিয়ার জেড ৪ ফোন নিয়ে নানা সময়ে বিভিন্ন তথ্য ফাঁস হয়েছে। তবে এবার তারা মুখ খুলল স্মার্টফোনটির কনফিগারেশন নিয়ে।

তথ্যমতে, এক্সপেরিয়া জেড৪ এর ডিসপ্লে হবে ৫.২ ইঞ্চির, যা এইচডি ১০৮০*১৯২০ রেজ্যুলেশন সমৃদ্ধ। এতে থাকবে ৬৪ বিটের অক্টা কোর স্ন্যাপড্রাগন ৮১০ প্রসেসর এবং ৩ গিগাবাইট র‍্যাম। স্টোরেজ সুবিধার জন্য ৩২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। চাইলে একে মাইক্রো এসডি কার্ড ব্যবহার ১২৮ গিগাবাইট পর্যন্ত মেমোরি বাড়ানো যাবে। ছবি তোলার জন্য পিছনে থাকবে ২০ মেগাপিক্সেল ক্যামেরা। উন্নত রেজ্যুলেশনের সেলফি ও ভিডিও চ্যাটের জন্য সামনে থাকবে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়া থাকবে ২৯৩০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েডের সর্বশেষ সংস্করণ ললিপপ ৫.০। বরাবরের মতোই স্মার্টফোনটি পানিরোধক হবে। মেটাল বডির স্মার্টফোনটির পুরুত্ব হবে ৬.৯ মিলিমিটার। এর ওজন হবে ১৪৪ গ্রাম।

চলতি বছর বাজারে আসবে স্মার্টফোনটি তবে এর তারিখ বা মূল্য সম্পর্কে কোনো তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি সনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *