বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিন যাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার কামিনী পেট্রোল পাম্পের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে সোমবার রাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চালক মিহির দাস সমির (৩৫), মুরগি বিক্রেতা মনির হোসেন (৩৬) ও অজ্ঞাতপরিচয় একজন। মিহির বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠির বাসিন্দা। আর মনিরের বাড়ি বরিশাল নগরীর সাগরদি এলাকায়।
বিমান বন্দর থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুইজনের লাশ উদ্ধার করে। এছাড়া আহত একজনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর একজনের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, প্রাইভেট কারটি খুলনা থেকে বরিশাল যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়।
বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
