তারকারা উদ্বোধন করলো বায়োজিনের নতুন শাখা

স্বদেশ নিউজ ২৪.কমঃ গ্রাহকের আস্থা ও ভালোবাসা নিয়ে বায়োজিন স্কিন কেয়ার ক্লিনিকের আরো একটি নতুন শাখার উদ্বোধন হলো। ৬ এপ্রিল উত্তরার ৯ নম্বর সেক্টরে বায়োজিনের নতুন শো রুমের উদ্বোধনী অনুষ্ঠানটি যেন পরিণত হয়েছিল তারকা মেলায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিত্রনায়ক সিয়াম, মডেল ও অভিনেত্রী শবনম ফারিয়া, শাহতাজ মনিরাসহ এক ঝাঁক মডেল। এছাড়া আরও উপস্থিত ছিলেন বায়োজিনের উর্ধ্বতন কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও গ্রাহকদের অনেকেই। নতুন শাখা উদ্বোধন উপলক্ষ্যে বায়োজিন দিচ্ছে সকল কসমেটিকস এ ৩০% ডিসকাউন্ট। ১৬ সোনারগাঁও জনপথ, উত্তরায়ন (বার্গার কিং এর বিল্ডিং), লেভেল ৪, উত্তরার ৯ নম্বর সেক্টরের এই শাখা ছাড়াও মিরপুর-১১ এবং ধানমন্ডিতে বায়োজিনের আরও দুটি শাখা রয়েছে।

এ প্রসঙ্গে বায়োজিনের চেয়ারম্যান ও সিইও মোহাম্মদ জাহিদুল হক বলেন, ‌’আমরাই প্রথম এক ছাতার নিচে ত্বকের সব ধরনের ট্রিটমেন্ট, স্লিমিং প্ল্যান এবং সুলভে হোম ডিভাইস ডেলিভারির সুবিধা দিচ্ছি যাতে গ্রাহক বাসায় বসেই নিজের ট্রিটমেন্ট করে নিতে পারেন। তাদের চাহিদার কথা মাথায় রেখে বায়োজিনের নতুন শাখার যাত্রা শুরু।’

উল্লেখ্য, বিশিষ্ট কনসালট্যান্টের তত্ত্বাবধানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বল্প ব্যয় ও নিরাপত্তার সঙ্গে ত্বক-চুলের সৌন্দর্য বৃদ্ধি, স্লিমিং ও লেজার চিকিৎসা প্রদানে অনন্য ভূমিকা রাখছে বায়োজিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *