আলজেরিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ২৫৭

আলজেরিয়ার সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২৫৭ জন নিহত হয়েছে।

বুধবার পশ্চিম আলজেরিয়ার বউফারিক সামরিক বিমানঘাঁটি থেকে সকাল আটটার দিকে টেক অফের (উড্ডয়ন) পরপরই বিমানটি বিধ্বস্ত হয়।

দেশটির ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা এটি। বিধ্বস্ত হওয়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আলজেরিয়া সরকার মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, বিমান দুর্ঘটনায় নিহত অধিকাংশই সেনা ও তাদের পরিবারের সদস্য। নিহতদের মধ্যে ১০ জন বিমান ক্রুও রয়েছে।

ইলাউশিন আইএল-৭৬ সামরিক বিমান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেচার এবং টিন্ডউফ ভ্রমণের উদ্দেশে যাত্রা শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *