সমুদ্র সৈকতে দলগত ধর্ষণের ‘সাক্ষী’ হলেন প্রেমিক

ভারতের গোয়ার সমুদ্র সৈকতে এক তরুণীকে প্রেমিকের সামনে দলগত ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।

২৪ মে বৃহস্পতিবার গোয়ার সমুদ্র সৈকতে ঘটনাটি ঘটেছে। ওই তরুণীকে ইতোমধ্যে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম  এনডিটিভি জানায়, অভিযোগ ওঠেছে সমুদ্র সৈকতে ওই প্রেমিক-প্রেমিকার ওপর ৩ জন লোক চড়াও হয়। প্রেমিক-প্রেমিকাকে নগ্ন করে তাদের ছবি তুলে টাকা দাবি করে তারা। একপর্যায়ে ৩ জন লোক ওই তরুণীকে প্রেমিকের সামনেই ধর্ষণ করে।

পুলিশ সূত্রে খবর,  ওই প্রেমিক-প্রেমিকার সঙ্গে অভিযুক্তরা প্রথমে কথা বলে। এ সময় তাদের ওপর হামলা চালায়। তবে অভিযুক্তদের এখনো সনাক্ত করা যায়নি।

পুলিশ জানায়, এই মামলায় তারা বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *