সৌদি আরবে আকামা নবায়নে নতুন আইন

সৌদি আরবে অভিবাসীদের আকামা (কাজের অনুমতিপত্র) নবায়ন করতে নতুন শর্ত জুড়ে দিয়েছে দেশটির সরকার। এই নতুন আইনে এখন থেকে আকামা নবায়ন করতে ‘ইজার নেটওয়ার্কের’ মাধ্যমে আগে বাসাবাড়ির ভাড়ার চুক্তিপত্র (আকদ ইজার) দাখিল করতে হবে।

গত সোমবার সৌদি আরবের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ মন্ত্রণালয় এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে জারি করা মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত বাস্তবায়নে বাধ্যতামূলক করা হয় যে, আকামা নবায়নে মক্তব আল আমলের সম্মতি তখনই মিলবে যখন একজন প্রবাসী তার ভাড়া করা ফ্ল্যাট বা বাড়িভাড়ার বৈধ চুক্তির সব আনুষ্ঠানিকতা ‘ইজার নেটওয়ার্কের’ মাধ্যমে সম্পূর্ণ করবে। তবে নতুন অবস্থায় যারা নিজে নিজে কাজটি করতে পারবেন না, তাঁদের জন্য অন্য কারো সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পূর্ণ করার অনুমতিও দিয়েছে মন্ত্রণালয়।

আগামী সেপ্টেম্বর থেকে এই সিদ্ধান্তটি শ্রম মন্ত্রণালয়ে বাস্তবায়িত হবে। তবে এর আগে আগস্ট থেকে চলবে এই আইন সংক্রান্ত সচেতনতামূলক প্রচার-প্রচারণা।

আইনটি কার্যকর হলে প্রবাসীরা ঘরে বসেই প্রতিমাসে কিংবা বার্ষিক বাড়িভাড়া সাদাদ (ব্যাংক সেবা) দিয়েও পরিশোধ করতে পারবেন। সৌদি সরকারে নতুন আইনে লাখ লাখ প্রবাসী শ্রমিক বিপাকে পড়েছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির