ইবিতে ১৬ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

পবিত্র ঈদু-উল-আজহা উপলক্ষে আগামী ১৬ আগষ্ট হতে ২৭ আগষ্ট পর্যন্ত আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কাউন্সিল।

গেলো ৫ আগষ্ট প্রভোস্ট কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন প্রভোস্ট কাউন্সিলের সাবেক সভাপতি ও শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান।

প্রভোস্ট কাউন্সিল সূত্রে জানা গেছে, ১৬ আগষ্ট বেলা ১২টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।

ছুটি শেষে ২৭ আগষ্ট বেলা ১২টার মধ্যে আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে।

এদিকে পবিত্র ঈদ-উল-আজহা ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৪ আগষ্ট হতে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ১৪ আগষ্ট হতে ২৭ আগষ্ট পর্যন্ত ক্লাস-পরীক্ষা এবং ১৫ আগষ্ট হতে ২৬ আগস্ট পর্যন্ত অফিসসমূহ ছুটি থাকবে।

ছুটি শেষে ২৭ আগষ্ট হতে অফিসসমূহ এবং ২৮ আগষ্ট হতে ক্লাস ও পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ