আজ ছোটপর্দার অতিথি শাকিব খান-বুবলী

শাকিব খান ও শবনম বুবলী দুজনই বড়পর্দার জনপ্রিয় মুখ। এবার তারা ছোটপর্দার দর্শকদের জন্য হাজির হয়েছেন। ঈদে ‘ক্যাপ্টেন খান’ ছবিটি নিয়ে হাজির হয়েছেন এই জুটি। এশিয়ান টেলিভিশন ছোটপর্দার দর্শকদের কথা ভেবে এই জুটিকে নিয়ে হাজির হয়েছে ‘সেলিব্রেটি ক্যাফে’-তে। বিভিন্ন মজার সেগমেন্টে নিয়ে এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন শাকিব খান ও বুবলী। অনুষ্ঠানের প্রযোজক তানভীর তন্ময় বলেন, শাকিব খান ও বুবলীকে নিয়ে মজার মজার প্রশ্নের পাশাপাশি অনুষ্ঠানে সিরিয়াস কিছু বিষয় উঠে এসেছে।আশা করছি, দর্শকদের অনুষ্ঠানটি খুবই ভালো লাগবে। চলচ্চিত্র,ব্যক্তি জীবন ও ইন্ডাস্ট্রির নানা দিক নিয়েও কথা বলেছেন শাকিব খান। এছাড়া চলচ্চিত্র নিয়ে বুবলী তার ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানিয়েছেন। মারিয়া নূরের উপস্থাপনায় আজ সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এশিয়ান টিভিতে এ অনুষ্ঠানে দেখা যাবে শাকিব খান ও বুবলীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *