আরো একটি পুরস্কার জিতল ‘হালদা’

তৌকির আহমেদ পরিচালিত ‘হালদা’ ছবিটি মুক্তির পর দেশের পাশাপাশি দেশের বাইরের দর্শকরাও এটি পছন্দ করেন। চলতি বছরের সার্ক চলচ্চিত্র উৎসবে ‘হালদা’ ছবিটি চারটি বিভাগে পুরস্কার জিতেছিল। উৎসবে সেরা ছবির তকমাও পেয়েছিল অভিনেতা ও চলচ্চিত্রকার তৌকীর আহমেদ নির্মিত এই ছবিটি। এবার এশিয়ার গন্ডি পেরিয়ে ইউরোপ থেকেও পুরস্কার নিয়ে এসেছে ‘হালদা’। বলকান দেশ কসোভোর ‘গডেস অন দ্যা থর্ন’ ফিল্ম ফেস্টিভালে সেরা সিনেমাটোগ্রাফি বিভাগে এবার পুরস্কার জিতেছে হালদা। পুরস্কার প্রাপ্তির এই খবর তৌকীর আহমেদ নিজেই জানিয়েছেন।পুরস্কার প্রাপ্তির এই খবর তৌকীর আহমেদ নিজেই জানিয়েছেন।

ছবির চিত্রগাহক এনামুল কবির সোহেলকে অভিনন্দন জানানোর পাশাপাশি কসভোকে ভীষণ মিস করছেন বলেও জানান এই গুণী নির্মাতা। উৎসবটির আয়োজকদেরও তিনি অভিনন্দন জানিয়েছেন । পুরস্কার প্রাপ্তির আনন্দে চিত্রগাহক এনামুল হক সোহেল বলেছেন, বাইরের দেশের উৎসবে সিনেমার সৌজন্যে বাংলাদেশের নাম উচ্চারিত হয়। দেশের বাইরে মর্যাদাপূর্ণ আসরে কোনো অর্জনে দেশের নাম উচ্চারণের বিষয়টি অনেক গর্বের, অনেক আনন্দের। পুরস্কার পেয়ে ব্যক্তিগত ভাবে আমিও অনেক আনন্দিত। দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী ও তার দুই পাড়ের জেলেদের জীবন নিয়ে নির্মিত হয়েছে ‘হালদা’ ছবিটি। এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান, মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, রুনা খানসহ অনেকে। ছবিটি গত বছরের ১ ডিসেম্বর দেশব্যাপী মুক্তি পেয়েছিল।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের