ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের ভেজাল খাদ্য, কারখানা সিলগালা

সাভারে ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের ভেজাল খাদ্য তৈরির কারখানা সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে সাভারের হেমায়েতপুরের যাদুরচড় এলাকায় ওই কারখানাটি সিলগালা করে র‌্যাব-৪ এর ভ্রাম্যমাণ আদালত।
র‌্যাব-৪ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ভেজাল খাদ্য তৈরির কারখানায় ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের খাদ্য তৈরি এবং বিক্রি করে আসছিল কর্তৃপক্ষ। দুপুরে কারখানাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এসময় র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার-ই-আলম ওই ভেজাল খাদ্য কারখানাটি সিলগালা করে দেয় এবং মুরগি ও মাছের জন্য মজুত রাখা কয়েক’শ বস্তা খাদ্য পুড়িয়ে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন।
তিনি জানান, ট্যানারির বর্জ্য দিয়ে মুরগি ও মাছের তৈরি করা খাদ্যে মানবদেহে ক্যান্সারসহ নানা রোগের উপসর্গ দেখা দেয়।
এদিকে ওই ভেজাল খাদ্য তৈরির খাদ্য কারখানাটি সিলগালা করে দেয়া র‌্যাবের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির