৬ মাসের মধ্যে ভারত-বাংলাদেশ আরেকটি নতুন পানিপথ

আগামী ৬ মাসের মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে আরেকটি নতুন পানিপথ তৈরি সম্পন্ন হবে। এ পথে চলাচল করবে জাহাজ। এ জন্য ভারতীয় অংশে গোমতী নদী ড্রেজিং করে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের সঙ্গে ত্রিপুরার সোনামুড়াকে যুক্ত করা হবে। সোনামুড়া থেকে মেঘনা নদীতে আশুগঞ্জ বন্দরের দূরত্ব প্রায় ৬০ কিলোমিটার। মঙ্গলবার নতুন এই পানিপথ তৈরির ঘোষণা দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। ভারতের অনলাইন দ্য টেলিগ্রাফ পত্রিকায় এ খবর প্রকাশিত হয়েছে।
দিওয়ালি মিলন নামের একটি অনুষ্ঠানে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন বিপ্লব কুমার দেব। এ সময় তিনি বলেন, খুব শিগগিরই ভারতীয় অংশে গোমতী নদীতে ড্রেজিং বা খনন কাজ শুরু করবে ভারতের কেন্দ্রীয় সরকার।ওই এলাকায় সম্প্রতি সফর করেছেন নৌচলাচল বিষয়ক সচিব। বিপ্লব বলেন, তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে, এই কাজ সম্পন্ন হবে ৬ মাসের মধ্যে। নতুন এই পানিপথের কাজ সম্পন্ন হলে উৎপাদিত পণ্য সরাসরি চলে যাবে সোনামুড়া সাব ডিভিশনাল শহরে। তিনি আরো বলেন, ২০২০ সালের মধ্যে আগরতলা থেকে বাংলাদেশের আখাউড়া পর্যন্ত ১৫ কিলোমিটার রেলপথের কাজ শেষ হবে। এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বাংলাদেশ হয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সংযুক্ত হবে।
স্মার্ট সিটির বিষয়ে সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন। তার জবাবে বিপ্লব কুমার দেব বলেন, এটা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্ন। তিনি তার পদাঙ্ক অনুসরণ করছেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের ভাষায়, আগামী চার বছরের মধ্যে রাজ্য সরকার সমস্ত সুযোগ সুবিধা সম্বলিত অনেক আধুনিক শহর গড়ে তুলবে। টি টাওয়ার, আইটি টাওয়ার, পুলিশ টাওয়ারের মতো অনেক টাওয়ার ও বড় বড় হাসপাতাল নির্মাণ করা হবে। তা হবে বহুতল বিশিষ্ট।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ