ডেম্বেলেকে আচরণ পাল্টাতে বললেন ফ্রান্স কোচও

উসমানে ডেম্বেলের শৃঙ্খলা নিয়ে মোটেও খুশি নন বার্সেলোনা কোচ আরনেস্তো ভালভার্দে। সেজন্য রোববার রিয়াল বেটিতসের ম্যাচে এ ফরাসি ফরোয়ার্ডকে দলেও রাখেননি। ডেম্বেলের এমন আচরণ নিয়ে বার্সা কোচের সঙ্গে সুর মেলালেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও। জানালেন, উঠতি এ তারকার এমন আচরণ বেশ পুরনোই। গত বছর শত মিলিয়ন ইউরো খরচ করে বরুশয়া ডর্টমুন্ড থেকে ডেম্বেলেকে দলে টেনেছিল বার্সা। কিন্তু এরপরও এত দামি ফরোয়ার্ডকে বেশিরভাগ সময়ই বসে থাকতে হয় সাইডবেঞ্চে। পেছনে মূল কারণ ডেম্বেলের অপেশাদারিত্ব। বেশিরভাগ সময়ই অনুশীলনে দেরি করে আসেন ডেম্বেলে।ড্রেসিংরুমেও তার আচরণ বেশ প্রশ্নবিদ্ধ। এসব কান্ডে বেশ বিরক্ত বার্সা কোচ। সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী ফ্রান্সের কোচ দেশমও বললেন, জাতীয় দলেও একই আচরণ করেন ডেম্বেলে। আর দেরি করে আসার সময় কোনো না কোনো অজুহাত তৈরি করেই আসেন এ ফরোয়ার্ড। দেশ বলেন, আমি জানি সে যখন দেরি করে আসে তার কোনো না কোনো অজুহাত তৈরিই থাকে। সে নিজেকে রক্ষা করতে গিয়ে বলে আমিও কিন্তু একা না। উসমানের দেরি করে আসার পুরনো অভ্যাস আছে। তাই বলে ডম্বেলের উপর থেকে ভরসা হারাচ্ছেন না ফ্রান্স কোচ। পরামর্শ দিচ্ছেন আচরণ পাল্টানোর জন্য, সে বেশ তরুণ একজন খেলোয়াড়। একদিন নিজেকে শোধরাবে এমন আশাও হারাচ্ছি না। কিছু কিছু বিষয় সে প্রতিনিয়তই করে যাচ্ছে। তবে যতদ্রুত নিজেকে সংশোধন করবে ততই সবার জন্য মঙ্গল।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ