রাজশাহী মহানগরীর রানীবাজার এলাকার তিনটি মোবাইল ফোনের দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে, তাৎক্ষণিকভাবে এর ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আজ রোববার সকাল ১০টার দিকে নগরীর রানীবাজার এলাকায় তিনটি মোবাইলের দোকানের মধ্যে ভিভো, মটোরোলা ও অন্য একটি মোবাইল ফোন বিক্রির দোকানে আগুন লাগে। এতে দোকানের ভেতরের বেশ কিছু মালামাল পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুর রশিদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। Post navigation গ্রিসের এই ‘অমর’ দ্বীপের বাসিন্দাদের গড় আয়ু ১০০ বছর আবারও শাহরুখের নায়িকা ক্যাটরিনা