বাংলাদেশের জার্সিতে খেলার ইচ্ছা আছে হামজার, তবে…

ইউরোপের শীর্ষ পাঁচ লীগের মধ্যে সবচেয়ে জমজমাট ভাবা হয় ইংলিশ প্রিমিয়ার লীগকে। সে লীগেই ২০১৫-১৬ মৌসুমের চ্যাম্পিয়ন লেস্টার সিটিতে খেলছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী। প্রথম বাঙালি ফুটবলার হিসেবে প্রিমিয়ার লীগে গোলের রেকর্ডটা তারই। ইংল্যান্ডে বেড়ে উঠলেও হামজা বাংলায় সুন্দর করে কথা বলতে পারেন। বাংলাদেশ নিয়ে হৃদয়ে তার আলাদা জায়গা আছে। যদিও ফুটবল ক্যারিয়ারটা ইংল্যান্ড জাতীয় দলের হয়েই গড়ার ইচ্ছা এ ডিফেন্সিভ মিডফিল্ডারের। কিন্তু ইংল্যান্ডে যদি সুযোগ না মেলে তখন বাংলাদেশকে বিবেচনায় রাখবেন বলে জানালেন হামজা।
দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাতকারে বাংলাদেশ নিয়ে নিজ ভাবনার কথা বললেন হামজা। তার কথায় আশাবাদী হতে পারেন দেশের ফুটবলভক্তরা।

ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই ফুটবলার বলেন, ‘আমি আগে ইংল্যান্ডের জার্সিতে খেলার স্বপ্ন দেখি। আমি আরও দুই বছর চেষ্টা করবো ইংল্যান্ড জাতীয় দলে জায়গা করে নেয়ার। পরে পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে ভাববো।’
এ বছর বাংলাদেশ ঘুরে যাওয়ার কথা ছিল হামজা চৌধুরীর। কিন্তু করোনার কারণে আসতে পারেননি। আগামী বছর মাতৃভূমি ঘুরে দেখে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। সিলেটের হবিগঞ্জের বাহুবল থানার স্নানঘাট এলাকার সম্ভ্রান্ত দেওয়ান পরিবারের ছেলে হামজা। মা বাংলাদেশি, পিতা গ্রানাডিয়ান।
২০১৬-১৭ মৌসুমে লেস্টার সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লীগে অভিষেক হামজার। এখন পর্যন্ত ৩৩ ম্যাচ খেলেছেন। এর মধ্যে চলতি মৌসুমেই ১৬ ম্যাচ। একটি গোল করেছেন তিনি। সেটি গত জানুয়ারিতে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির