মাদারীপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী নিহত

মাদারীপুর সদরের খাগডি এলাকায় বাসের ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন।

শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বাসটি পুড়িয়ে দিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন, দিদার পরিবহণ নামে একটি বাস বাগেরহাটের মোড়লগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল। পথে মাদারীপুর সদরের খাগডি এলাকায় একটি ইজিবাইককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের যাত্রী নিহত হন।

দুর্ঘটনার পর চালক বাস রেখে পালিয়ে যান। পরে স্থানীয় জনতা বাসটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেন।

মাদারীপুর সদর থানার ওসি কামরুল ইসলাম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির