Breaking
Tue. Jul 14th, 2026

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুটি হাসপাতালকে সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

এসময় হেলথ কেয়ার নামের আরো একটি প্রাইভেট হাসপাতালকে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বসুরহাট বাজারে এ অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, অনলাইনে আবেদন, দায়িত্বশীল চিকিৎসক ও ডিপ্লোমা সেবিকা না থাকায় মডার্ন হাসপাতালকে সিলগালা করা হয়।

অপরদিকে, এ্যাপোলো মেডিকেল সেন্টারে প্যাথলজি টেকনিশিয়ান না থাকায় সিলগালা করা হয়। এ ছাড়া আরও হেলথ কেয়ার নামে একটি হাসপাতালকে সর্তক করা হয়।

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *