মহিপুরে জেলে আবুল খায়েরের জালে ধরা পড়লো ১৭০মন ইলিশ, ৫১ লক্ষ টাকায় বিক্রি

রাসেল কবির মুরাদ, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : মহিপুরে আবুল খায়ের (৪৫) নামের এক জেলের জালে ধরা পড়েছে ১৭০ মন ইলিশ। রবিবার রাতে এসব মাছ মহিপুরের মিথুন এন্টার প্রাইজ নামের একটি মৎস্য আড়তে নিয়ে আসা হয়। পরে এসব মাছ ৫১ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। এ মৌসুমে এই জেলের জালে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়েছে। বিষয়টি নিশ্চিত করেন কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।

মিথুন এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী মিথুন মিয়া জানান, প্রায় এক সপ্তাহ আগে লক্ষীপুর থেকে এফবি রিভার মেড নামের একটি ট্রলারে ১৭ জন জেলেসহ মাঝি আবুল খায়ের সাগরে যায়। গভীর সাগরে দিনে দুবার করে জাল ফেলার পর তার জালে ১৭০ মন ইলিশ ধরা পরে। পরে রবিবার রাত্ইে তিনি এসব ইলিশ আমাদের আড়তে নিয়ে আসেন। মাছ আড়তে নামানোর পর পরই তিনি ফের জেলেদের নিয়ে গভীর চলে যান। পরে আমরা এসব মাছ ৪৮ হাজার করে ১ মন, ৪২ হাজার করে ৫৭ মন, ৩৩ হাজার করে ৬৮ মন, ২৭ হাজার করে ৯ মন ও ১৫ হাজার করে ৩৫ মন মাছ নিলামের মাধ্যমে বিক্রি করি। গত দুই বছরের মধ্যে আমার আড়তে এই জেলেই রবিবার সবচেয়ে বেশি ইলিশ নিয়ে এসেছেন।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এবছর জেলে আবুল খায়ের সবেচেয় বেশি পরিমান ইলিশ পেয়েছেন। আমরা আশা করছি আবহাওয়া অনুকুলে অন্যান্য জেলের জালেও বড় সাইজের বেশি পরিমান ইলিশ ধরা পড়বে।

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ