কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়লেন নাসিম

বাংলাদেশের বিপক্ষে এশিয়া কাপের চলমান ১৬তম আসরের প্রথম সুপার ফোরের ম্যাচে চোটাক্রান্ত হয়েছেন পাকিস্তানের তারকা পেসার নাসিম শাহ। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি।

বাংলাদেশ ইনিংসের সপ্তম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে বাউন্ডারির জন্য খেলেন টাইগার ওপেনার মোহাম্মদ নাইম শেখ। বাউন্ডারি বাঁচাতে গিয়ে কাঁধে চোট পান পাকিস্তানের তারকা পেসার।

চোট পেয়ে মাঠেই শুয়ে পড়েন নাসিম শাহ। সতীর্থ মোহাম্মদ রিজওয়ান দ্রুত এগিয়ে আসেন তাকে সহায়তা দিতে। কয়েক মিনিট পর নাসিম দাঁড়ালেও অস্বস্তিবোধ করায় তাকে মাঠ ছাড়তে হয়। তার বদলি হিসেবে মাঠে নামেন মোহাম্মদ হারিস।

ফিজিওর সঙ্গে মাঠ ছাড়ার আগে নাসিম শাহ তিন ওভার বল করে ২২ রানে ১ উইকেট শিকার করেন।

১২ ওভারের খেলা শেষে ফের মাঠে ফিরেন নাসিম শাহ।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের