প্রদর্শনী ম্যাচ খেলতে ফ্রান্স যাচ্ছে ঢাকা একাদশ আর. সি

ফ্রান্সের মার্শাই বিএফইউটি ফুটবল একাডেমির আমন্ত্রণে মার্শাই প্রদেশে “ফাইভ এ সাইড” দুইটি প্রদর্শনী ফুটবল ম্যাচ খেলতে ফ্রান্স যাচ্ছে “ঢাকা একাদশ আর. সি”।

আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৩ মধ্যরাতে কুয়েত এয়ারওয়েজ-এ ঢাকা থেকে ফ্রান্সের উদ্দেশ্যে রওনা হবে “ঢাকা একাদশ আর.সি”। এই সফর বিষয়ে ঢাকার একটি রেস্টুরেন্টে প্রেস কনফারেন্সের আয়োজন করে ঢাকা একাদশ আর. সি।

সফর বিষয়ে জানতে চাইলে ঢাকা একাদশ আর. সি -এর সাধারণ সম্পাদক আবু হাসান চৌধুরী প্রিন্স বলেন, এই সফর নিয়ে আমরা খুবই আশাবাদী। ফুটবলে উন্নত ফ্রান্সের মতো এমন একটি দেশ ঢাকা একাদশ আরসিকে তাদের দেশে আমন্ত্রণ জানিয়েছে এতে করে আমরা খুব সম্মানিত বোধ করছি। ঢাকার ক্লাব হিসেবে খেলতে গেলেও আমাদের জার্সিতে থাকবে বাংলাদেশের লোগো, এতে করা আমরা আমাদের বাংলাদেশকেই সেখানে উপস্থাপন করবো এবং এটা আমাদের জন্য অনেক বড় সুযোগ নিজের দেশের সুনাম বয়ে আনার।

দলের অধিনায়ক নুরুল নাইয়ুম ফয়সাল বলেন, ফ্রান্সে আমাদের জিতে আসা ছাড়া আর কোনও বিকল্প নেই। আমরা প্রতিদিন অনুশীলন করছি এবং জেতার জন্য যা যা করা দরকার আমরা তাই করবো।
dhaka akadash swadeshtv e1695734417398
দেশের মাটিতে দেশিয়ো ক্লাবের সাথে খেলা আর দেশের বাহিরে বিদেশি ক্লাবের সাথে খেলার অনেক পার্থক্য রয়েছে। তবে পরিস্থিতি-পরিবেশ যাই হোক দেশের পতাকা যেহেতু বহন করছি অবশ্যই জেতার জন্যই দলকে প্রস্তুত করেছি। এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকা একাদশ আর. সি- এর কোচ মুহাম্মদ আমান উল্লাহ।

দুটি প্রীতি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি সালন বেল এয়ার’র সাথে অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ ঘটিকায় স্টেড ডি’অনার মার্সেল রোস্তান – ফুটবল স্টেডিয়ামে এবং ক্যারনক্স এফসি’র সাথে ঢাকা একাদশ আরসি’র ফ্রান্স সফরের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ০২ অক্টোবর সন্ধ্যা ৭ টায় মার্সেল সার্ডান স্টেডিয়ামে।

আরো দেখুন

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার

মিরসরাইয়ে প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা উদ্ধার মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে ‘আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা

সীমান্ত কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে সোমবার সন্ধ্যায় ঢাকার বাংলাদেশ শিশু একাডেমী অডিটরিয়ামে আজকের শিশু আগামী

নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে: প্রধানমন্ত্রী

নারীদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত করতে সরকার অনার্স পর্যন্ত তাদের শিক্ষা বিনামূল্যে করার সিদ্ধান্ত

ঐতিহাসিক জয়ের ছন্দ ধরে রাখার তাগিদ মিরাজের

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের পর স্বাভাবিকভাবেই এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে দল। তবে

বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘সবাই বিদ্যুৎ ও গ্যাস নিয়ে কথা

১৫ আগস্ট উপলক্ষে ঢাকা দক্ষিণ যুবলীগের কোরআন খতম,দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচি

নিউজ ডেস্ক, সম্পাদনায়,সাইমুর রহমান: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের