বিশ্বকাপে টানা চার ম্যাচে জয় পেয়েছে স্বাগতিক ভারত। রোববার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে রোহিত শর্মার দল। আগের চার ম্যাচে নিজেদের ব্যাটিং সামর্থ্যরে দারুণ প্রদর্শনী দেখিয়েছে ভারত। সেরা ফর্মে রয়েছেন দলের দুই তারকা ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলি। সবশেষ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে নিজের ৪৮তম শকত হাঁকিয়েছেন কোহলি। আগের তিন ম্যাচেও ছিল দুটি অর্ধশতক। এছাড়া আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে দারুণ শুরু এনে দিচ্ছেন অধিনায়ক রোহিত শর্মা। আফগানিস্তানের বিপক্ষে শতক ছাড়াও পাকিস্তানের বিপক্ষে খেলেন ৮৬ রানের ইনিংস। চার ম্যাচে রোহিতের ২৬৫ রানের সঙ্গে পাল্লা দিয়ে কোহলি করেছেন ২৫৯ রান। দুই তারকার উষ্ণ প্রতিযোগিতায় টুর্নামেন্ট জয়ের ধারা অব্যাহত রেখেছে ভারত। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার পালা। বিশ্বকাপে চার ম্যাচে ৬৬.২৫ গড়ে রোহিত ২৬৫ রান করেছেন। ১৩৭.৩০ স্ট্রাইকরেটে ব্যাট করা ভারত অধিনায়ক হাঁকিয়েছেন ১৩ ছক্কা। অপরদিকে ১২৯.৫ গড়ে ২৫৯ রান করেছেন কোহলি। ব্যাট করেছেন ৯০.২৪ স্ট্রাইকরেটে, ছয় মেরেছেন চারটি। রোহিত ও কোহলি যথাক্রমে করেছেন দলের ২৮.৫৯ ও ২৭.৯৪ শতাংশ রান। শেষ ২০ ওডিআইতে ১০৫.০৬ স্ট্রাইকরেটে কোহলি করেছেন ৮৭১ রান। অন্যদিকে ১১৬.৬৮ স্ট্রাইকরেটে ৯২৩ রান করেছেন রোহিত। Post navigation মালদ্বীপকে হারানোয় বড় অঙ্কের বোনাস পাচ্ছেন ফুটবলাররা কোম্পানীগঞ্জে ছকিনা-হানিফ স্মৃতি বৃত্তি ফাউন্ডেশন এর উদ্যােগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ