বিজয় দিবস উপলক্ষ্যে ৭১ মিডিয়া ভিশনের গুণীজন সম্মাননা প্রদান

সুমাইয়া ইসলাম, স্বদেশ নিউজ২৪.কম, সম্পাদনায়-সাইমুর রহমান:
৭১ মিডিয়া ভিশন এর উদ্যোগে গত ০৮ ডিসেম্বর ২০২৩ ইং শুক্রবার সন্ধ্যা ৬ টায়, নিউ চিংড়ী চাইনিজ রেস্টুরেন্ট, কাটাবন মোড়, ঢাকায় মহান বিজয় দিবস উপলক্ষে “বিজয়ের ৫২ বছরে আমাদের প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও শিশু শিল্পীদের ফ্যাশন-শো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এস. এম. মুজিবুর রহমান মাননীয় বিচারপতি, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা শহীদুল হারুন বিশিষ্ট মিডিয়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাবেক অতিরিক্ত সচিব, অর্থ মন্ত্রণালয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আনিসুজ্জামান মাননীয় উপাচার্য, গ্লোবাল ইউনিভার্সিটি, তাশিক আহমেদ উপদেষ্টা (অনুষ্ঠান), এটিএন বাংলা, মুহাম্মদ আব্দুল গফুর রেজিস্টার, সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন অধ্যক্ষ, বাড্ডা বালিকা হাই স্কুল এন্ড কলেজ, ঢাকা, ড. আব্দুস সাত্তার অধ্যক্ষ, শেরে বাংলা স্কুল এন্ড কলেজ, ঢাকা। আজীবন সম্মাননা পাচ্ছেন ফেরদৌস আরা দেশ বরেণ্য নজরুল সঙ্গীত শিল্পী, সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা পেয়েছেন রেডিও স্বদেশ ও স্বদেশ নিউজ২৪ এর প্রতিষ্ঠাতা আরজে সাইমুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে একঝাঁক শিশুশিল্পীদের মনোমুগ্ধকর ফ্যাশন শো ও নৃত্যু পরিবেশন করা হয়। সভাপতিত্ব করেন ডাঃ মোশায়েদ রহমান (মুন) বিশিষ্ট চিকিৎসক, ব্যবসায়ী ও সমাজসেবক, উপদেষ্টা, ৭১ মিডিয়া ভিশন। অনুষ্ঠানের সাবির্ক আয়োজনে ছিলেন ৭১ মিডিয়া ভিশনের প্রতিষ্ঠাতা আর.কে. রিপন। অনুষ্ঠানের ইভেন্ট পার্টনার গ্লোবাল কমিনিউকেশন। মিডিয়া পার্টনার- স্বদেশ নিউজ২৪.কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *