সাদুল্যাপুরে জালমুদ্রা চক্রের এক মহিলাসহ গ্রেফতার-৩

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুরে জালমুদ্রা কারবারী চক্রের সদস্য বিউটি বেগম (৪০)নামের এক মহিলাসহ ৩ জনকে আটক করেছে সাদুল্যাপুর থানা পুলিশ। থানা পুলিশ জানায়, রবিবার রাত ১০টায় এসআই জয়নুল আবেদীন উপজেলার ইসবপুর গ্রামে অভিযান চালিয়ে জালমুদ্রা কারবারী চক্রের এক মহিলা সদস্য চক্রের হোতা দুদু মিয়ার স্ত্রী বিউটিকে আটক করে। অপরদিকে দামোদরপুর ও জামুডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে সাটিফিকেট মামলা ও নিয়মিত মামলায় আরো ২আসামীকে আটক করেন। এরা হলেন, ছকু মিয়া(৫০) ও সুজন মিয়া (২২)। ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, সদর থানার মুন্সী পাড়া গ্রামের মুক্তিযোদ্ধা আঃ হামিদ মিয়ার নিকট থেকে নকল রৌপ মুদ্রা দেখিয়ে ২ লক্ষ, ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বিউটি বেগমকে গ্রেফতার করা হয়েছে।

 

আরো দেখুন

কার প্রেমে মগ্ন পূজা চেরী!

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী শহরের কোলাহল ছেড়ে সমুদ্রের অপার নীলিমায় হারিয়ে গেছেন। ব্যস্ত

সংঘাত নয়, প্রতিশোধ নয়—ভালোবাসার মধ্য দিয়ে সমাজ গড়তে চাই: রাষ্ট্রপতি

ঠাকুরগাঁওয়ে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন— সংঘাত নয়, সংঘর্ষ নয়,

ইউক্রেন যুদ্ধ থামানোর আভাস দিলেন ট্রাম্প, পাঠাচ্ছেন জামাতা ও দূত

চার বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ অবসানের পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভে যাচ্ছেন মার্কিন

বিশ্বজুড়ে বিপর্যয়ের মুখে চ্যাটজিপিটি

বিশ্বজুড়ে বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়ের মুখে পড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জনপ্রিয় চ্যাটবট চ্যাটজিপিটি।

মেসির পর অবসরে আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের রেশ কাটতে না কাটতেই এবার অবসরের ঘোষণা দিলেন

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের

ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪ কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ