মিক্সড অ্যালবাম নিয়ে তৌসিফ

tausifপ্রায় এক বছর পর আবার অ্যালবামে ফিরছেন নবীন প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌসিফ। চলতি সপ্তাহে বাজারে আসছে তার মিক্সড অ্যালবাম ‘তৌসিফ ফিচারিং ভলিউম-১’। ৯টি ভিন্নধর্মী গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। এতে গান গেয়েছেন তৌসিফ, কাজী শুভ, নাওমী, লুৎফর হাসান, ইলিয়াস হোসাইন, শাহেদ, আদনান, ফারাবী, স্বরলিপি ও মুকুল জামিল। গানগুলোর কথা লিখেছেন শেখ সুমন এমদাদ, রেজাউর রহমান রিজভী, সুদীপ কুমার দ্বীপ, তৌসিফ, ওমর ফারুক এবং বোরহান বিশ্বাস। এ প্রসঙ্গে তৌসিফ বলেন, ‘প্রায় এক বছর আগে আমার সর্বশেষ একক বাজারে এসেছিল। এরপর আমি আর কোনো একক কিংবা মিক্সড অ্যালবামে কাজ করিনি। বেশ ক্ষাণিকটা বিরতি নিয়ে নতুন অ্যালবামটি বাজারে ছাড়ছি। আশা করি, এর গানগুলো শ্রোতাদের আকৃষ্ট করবে।’ তৌসিফ আরো বলেন, এখন থেকে নিয়মিত মিক্সড অ্যালবাম করার পরিকল্পনা রয়েছে। আর এর প্রতিটা গানেই ভিন্নতা রাখার চেষ্টা করব। বিশেষ করে নবীন প্রজন্মের শ্রোতাদের চাহিদার বিষয়টি লক্ষ রেখেই এর সুর-সঙ্গীতায়োজন করা হবে। 

আরো দেখুন

মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গ্রাহকের হারিয়ে যাওয়া মানিব্যাগ ও টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে জনতা ব্যাংক পিএলসি বরগুনার আনসার মারুফ

এম আর অভি, বরগুনা প্রতিনিধি: গ্রাহকের হারিয়ে যাওয়া ২২ হাজার টাকাসহ মানিব্যাগ কুড়িয়ে পেয়ে

নতুন পে স্কেল: সব চাকরিজীবী পাবেন মোবাইল ভাতা

নতুন বেতন কাঠামোয় সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ছে। তবে

বই পড়ার অভ্যাস কমছে, নাকি বদলে যাচ্ছে পাঠের ধরন?

নিজস্ব প্রতিবেদক, সম্পাদনায়-আরজে সাইমুর রহমান : একসময় অবসর কাটানোর অন্যতম সঙ্গী ছিল বই। গল্প,

ঢাকা উত্তরে এনসিপির প্রার্থী আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উত্তর

এই প্রথম বাংলাদেশে ইলিশ রপ্তানি করল ভারত, দুই মাসে এল ৫০০ টন!

বাংলাদেশের ইলিশের জন্য মুখিয়ে থাকে ভারতের পশ্চিমবঙ্গ। প্রতিবছর দুর্গাপূজার আগে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির