পাকিস্তানের করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দর গত রোববার রাতে রক্তাক্ত হয়েছে জঙ্গি হামলায়৷ নিরাপত্তা বাহিনীর বেশে বিমানবন্দরে ঢুকে তাণ্ডব চালায় তারা৷
উড়োজাহাজগুলো ধ্বংস এবং যাত্রীসহ কর্মকর্তা-কর্মচারীদের জিম্মি করে ব্যাপক ধ্বংসযজ্ঞের প্রস্তুতি নিয়ে হামলা শুরু করে জঙ্গিরা৷ তবে কমান্ডোদের দ্রুত প্রতি-আক্রমণে তাদের সেই লক্ষ্য সফল হয়নি, বরং ১০ হামলাকারীর সবাই নিহত হয়৷ সব মিলিয়ে সংঘর্ষে দুই পক্ষে নিহত হয় ৩০ জন৷
পাকিস্তানের সবচেয়ে বড় শহর করাচির ব্যস্ততম জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনার শুরু রোববার রাত ১১টার দিকে৷ রাতভর সংঘর্ষের পর গতকাল সোমবার সকালে নিরাপত্তা বাহিনী বিমানবন্দরটি হামলাকারীমুক্ত ঘোষণা করে৷ তবে সকাল নয়টার দিকে বিমানবন্দরে আবার গোলাগুলির শব্দ শোনা যায়৷ সম্ভবত লুকিয়ে থাকা হামলাকারীরা দ্বিতীয় দফায় আবার সক্রিয় হয়৷ তখন নিরাপত্তা বাহিনী পাল্টা ব্যবস্থা নিলে দ্রুত পরিস্থিতি শান্ত হয়৷ অবশেষে গতকাল বিকেল চারটার দিকে ওই বিমানবন্দর আবার সচল হয়৷
এ হামলার দায় স্বীকার করে পাকিস্তানি তালেবান বলেছে, তাদের ওপর পাকিস্তানি ও মার্কিন বিমান হামলার প্রতিশোধ নিতেই তারা এ কাজ করেছে৷ একই সঙ্গে এর চেয়ে ভয়াবহ হামলার জন্য প্রস্তুত থাকতে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ওই জঙ্গিরা৷ খবর এএফপি ও বিবিসির৷
প্রত্যক্ষদর্শী, নিরাপত্তারক্ষী ও কর্মকর্তারা জানান, রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে ১০ জনের একটি দল নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এমন দুটি ছোট গাড়িতে করে বিমানবন্দরের পুরোনো টার্মিনালের সামনে নামে৷ বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরা যে পোশাক পরে, তাদের পরনেও ছিল সেই পোশাক৷ সঙ্গে ছিল পরিচয়পত্র৷ পুরোনো টার্মিনালটি কেবল কার্গো ও ভিআইপি ফ্লাইটের জন্য ব্যবহার করা হয়৷
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা রাজা উমর খাত্তাব বলেন, হামলাকারীরা ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে পুরোনো টার্মিনালের ভেতরে ঢোকে৷ এরপর দুটি দলে ভাগ হয়ে যায়৷ একটি দল ফক্কর গেটের দিকে এগিয়ে যায়, অন্য দলটি যায় কার্গো টার্মিনালের দিকে৷
উমর খাত্তাব আরও বলেন, এরপর হামলাকারীদের উভয় দল গুলি ছোড়ে৷ একই সঙ্গে তারা যাত্রীবাহী বিমান লক্ষ্য করে রকেটও ছুড়তে শুরু করে৷ তবে তা কোনো বিমানে লাগেনি৷ তাদের পরিকল্পনায় বেশ ঘাটতি ছিল বলে মনে হয়েছে৷ তবে অপর একটি নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারী জঙ্গিরা বেশ উচ্চ প্রশিক্ষিত ছিল৷ ভারী অস্ত্রশস্ত্রের পাশাপাশি তারা শুকনো খাবার ও পানি সঙ্গে নিয়ে ঢুকেছিল৷ এ থেকে মনে করা হচ্ছে, দীর্ঘ অবরোধের পরিকল্পনা ছিল তাদের৷
হামলার পরপরই দেশটির সেনা-কমান্ডোরা বিমানবন্দরটি ঘিরে ফেলেন৷ একই সঙ্গে প্রতি-আক্রমণে যোগ দেন পুলিশ, আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের সদস্যরা৷ তখন শুরু হয় তুমুল গোলাগুলি৷ আগুন ধরে যায় বিমানবন্দরের অনেক অংশে৷ ধোঁয়ায় ঢেকে যায় বিমানবন্দরের আকাশ৷
বিমানবন্দরের লাগোয়া এলাকার একজন বাসিন্দা বলেন, ‘হঠাৎ করে মধ্যরাতে বিস্ফোরণের শব্দ শুনতে পাই৷ এরপর বাড়ির ছাদে উঠে দেখতে পেলাম, বিমানবন্দরের ভেতরে আগুন জ্বলছে৷’
পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কর্মকর্তা সারমাদ হুসেইন বলেন, ‘আমি আমার দপ্তরে বসে কাজ করছিলাম৷ এ সময় কয়েকটি বিস্ফোরণ ঘটে৷ এরপর প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা যায়৷’
প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলে দুই পক্ষের গোলাগুলি৷ ভোর পাঁচটার দিকে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দর জঙ্গিমুক্ত করা সম্ভব হয়েছে৷ তখনো বিমানবন্দরের বিভিন্ন অংশে আগুন জ্বলতে দেখা যায় টেলিভিশনে প্রচার করা ভিডিওচিত্রে৷ ধোঁয়ায় আচ্ছন্ন পুরো এলাকা৷ বিমানবন্দরের প্রধান ফটকের সামনে সারি সারি অ্যাম্বুলেন্স৷ সরিয়ে নেওয়া হচ্ছিল হতাহত ব্যক্তিদের৷
সকাল সোয়া নয়টার দিকে বিমানবন্দরের ভেতর থেকে আবার গোলাগুলির শব্দ শোনা যায়৷ স্থানীয় গণমাধ্যম তখন জানায়, ঘটনাস্থলে আরও তিনজন হামলাকারী আছে বলে মনে হচ্ছে৷ এরপর সাড়ে নয়টার দিকে নিরাপত্তা বাহিনী আবার অভিযান শুরু করে৷
পরে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক প্রধান রিজওয়ান আক্তার টেলিভিশনে বলেন, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে নিহত হয়েছে সাত জঙ্গি৷ বািক তিনজন আত্মঘাতী বোমায় নিজেদের উড়িয়ে দিয়েছে৷’
রেঞ্জার্সের এক মুখপাত্র জানান, হামলাকারীদের সবার বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে৷ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ ও বেশ কয়েক ডজন রকেট লঞ্চার উদ্ধার করা হয়েছে৷
সরকারের পক্ষ থেকে বলা হয়, জঙ্গিদের হামলায় কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বা যাত্রীদের কেউ হতাহত হয়নি৷ যাত্রীদের
সর্বশেষ
- ফিল্ম ক্লাব নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী পলি December 12, 2025
- ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে December 12, 2025
- গুলিবিদ্ধ ওসমান হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ December 12, 2025
- আমতলীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন December 9, 2025
- আমতীলতে বেগম রোকেয়া দিবস পালিত December 9, 2025
- বেগম খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন December 6, 2025
- বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ এর ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত December 4, 2025
- গুম কমিশনে অভিযোগ দায়ের করলেন সমন্বয়ক ইব্রাহীম নিরব December 1, 2025
- শিক্ষকরা আন্দোলনে আমতলীতে বার্ষিক পরীক্ষা বর্জন December 1, 2025
- আমতলীতে বিএনপি নেতার গনসংবর্ধণা November 30, 2025
- আমতলীর ইউএনওকে এনএসএস এর বিদায়ী সংবর্ধনা November 30, 2025
- বিশ্বনাথে খালেদা জিয়ার সুস্থতা কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত November 30, 2025
- বিশ্বনাথ উপজেলায় আন্দোলনরত ৮ দলীয় লিয়াজো কমিটি গঠন November 30, 2025
- ভূরুঙ্গামারীতে স্কুল মিল্ক ফিডিং উদ্বোধন November 29, 2025
- দৌলতপুর ইউনিয়ন ৬ নং ওয়ার্ড ছাত্রদলের দোয়া মাহফিল ও মতবিনিময় সভা November 28, 2025
- আমতলীর ১৫২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা ফের কর্মবিরতিতে পাঠদান ব্যাহত, দুচিন্তায় অভিভাবকেরা November 27, 2025
- ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি—ঢাকা মর্ডান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সেশনের ভর্তি চলছে November 27, 2025
- লাকসামে আন্তর্জাতিক মানের শিক্ষায় এগিয়ে এটিএম ইন্টারন্যাশনাল স্কুল November 27, 2025
- ভূরুঙ্গামারীতে সুধীজনকে নিয়ে সিএনবি’র টেকসই উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত November 26, 2025
- চিরিরবন্দরের ৩ কৃতি ফুটবলারদের সংবর্ধনা November 26, 2025
- সিলেট জেলা সাইবার দলের কমিটি গঠন November 24, 2025
- বিএনপির দুই নেতার বহিস্কাদেশ প্রত্যাহার। নেতাকর্মীদের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন। November 24, 2025
ফটো গ্যালারী
- RadioSwadesh
- Slider Post
- Sports
- অন্যসব
- অপরাধ
- অর্থনীতি
- আইন
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলাম
- করোনাভাইরাস
- ক্রিকেট
- খেলা
- চাকরির খবর
- জাতীয়
- ড্রাফ্ট
- দুর্ঘনা
- নারী ও শিশু
- পড়া লেখা
- পরিবেশ
- প্রবাসী সংবাদ
- প্রবাসী সংবাদ
- প্রবাসীসংবাদ
- ফিচার
- ফুটবল
- বাংলাদেশ
- বিজ্ঞান- প্রযুক্তি
- বিনোদন
- ভিডিও
- ভিন্ন খবর
- মতামত
- রাজনীতি
- রাশিফল
- লাইফ স্টাইল
- শিরোনাম
- সম্পাদকীয়
- সরকার
- সর্বশেষ
- সাক্ষাতকার
- সারাদেশ
- সাহিত্য
- স্বদেশ এক্সুসিভ
- স্বদেশ সম্পর্ক
- স্বাস্থ্য
- উপদেষ্টা: সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়)
- আইন উপদেষ্টা: এ্যাড. মোহনা ও এ্যাড. এহসান (বাংলাদেশ সুপ্রীম কোর্ট)
- সম্পাদক ও প্রকাশক: মোঃ সাইমুর রহমান
- RadioSwadesh
- Slider Post
- Sports
- অন্যসব
- অপরাধ
- অর্থনীতি
- আইন
- আন্তর্জাতিক
- আবহাওয়া
- ইসলাম
- করোনাভাইরাস
- ক্রিকেট
- খেলা
- চাকরির খবর
- জাতীয়
- ড্রাফ্ট
- দুর্ঘনা
- নারী ও শিশু
- পড়া লেখা
- পরিবেশ
- প্রবাসী সংবাদ
- প্রবাসী সংবাদ
- প্রবাসীসংবাদ
- ফিচার
- ফুটবল
- বাংলাদেশ
- বিজ্ঞান- প্রযুক্তি
- বিনোদন
- ভিডিও
- ভিন্ন খবর
- মতামত
- রাজনীতি
- রাশিফল
- লাইফ স্টাইল
- শিরোনাম
- সম্পাদকীয়
- সরকার
- সর্বশেষ
- সাক্ষাতকার
- সারাদেশ
- সাহিত্য
- স্বদেশ এক্সুসিভ
- স্বদেশ সম্পর্ক
- স্বাস্থ্য
Chief Editor
Saroj Mhr
Lorem ipsum is simply dummy text








