বিশ্বকাপের অর্থ গাজার শিশুদের দেবেন ওজিল

ojil-311x186জার্মানি ও আর্সেনালের হয়ে খেলা ফুটবলার মেসুত ওজিল বিশ্বকাপ খেলে পাওয়া সব অর্থ গাজার শিশুদের জন্য দেয়ার ঘোষণা দিয়েছেন।

এর আগে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন বিশ্ব শিরোপা জেতায় প্রত্যেক খেলোয়াড়কে তিন লাখ ইউরো বোনাস দেয়ার ঘোষণা দেয়। এছাড়া সেমিফাইনাল জেতায় প্রত্যেকে পাবেন আরো দেড় লাখ ইউরো।

তুর্কি বংশদ্ভূত ওজিল তার প্রতিটি ম্যাচে রোজা রেখে খেলেন। শুধু তাই নয়, বিশ্বকাপ ফাইনালের আগে কোরআন তেলাওয়াত করে সামাজিক যোগযোগ সাইটের আলোচনায় আসেন ওজিল। এছাড়াও ইসরায়েলকে সমর্থন দেয়ায় ফিফা কর্মকর্তাদের সঙ্গে হ্যান্ডশেক করেননি এই মুসলিম ফুটবলার।

জানা যায়, দ্বিতীয় রাউন্ডের ম্যাচ চলাকালে আলজেরিয়া ফুটবল দল তাদের প্রাইজমানি গাজার বাসিন্দাদের জন্য অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।

গত ৭ জুলাই গাজায় বর্বর বিমান হামলা শুরু করে ইসরাইল। এতে এখন পর্যন্ত ২০৮  জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় সহস্রাধিক। নিহতদের ৮০ ভাগই নারী-শিশু ও বেসামরিক ফিলিস্তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *