SwadeshNews24.com-logoআরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবি ও বিদ্যুতের বিভাগের অনিয়ম দুর্ণীতির প্রতিবাদে সড়ক অবরোধ করেরেছেন স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী। শনিবার দুপুরে পৌর শহরের ােবিন্দপুর এলাকার গাইবান্ধা-নাকাইহাট সড়কের প্রায় ২ কি.মি. রাস্তা অবরোধ করে রাখেন তারা। অবরোধকারীরা জানান, গত ৫দিন ধরে অত্র এলাকাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। এটি মেরামতের কথা বলে বিদ্যুৎ বিভাগের কতিপয় ব্যক্তি মোটা টাকা নিয়েও এটি মেরামত না করে আবারো টাকা দাবি করে মেরামত কাজ বন্ধ রেখেছেন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব প্রকার যানবাহন বন্ধ করে দিয়ে সড়ক অবোরধ করে রাখে। পরে খবর পেয়ে প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *