অভিনেতা নিরব পাগল !

nirob_swadeshNews24অভিনয় করলে এই এক মজা। এক জীবনে অনেক কিছু হওয়া যায়। এই প্রথমবারের মত চলচ্চিত্রের গল্পের প্রয়োজনে পাগল হতে হলো চলচ্চিত্র অভিনেতা নিরবকে। রফিক সিকদারের পরিচালনায় ‘ভোলা তো যায় না তারে’ নামে চলচ্চিত্রে পাগলের ভূমিকায় দেখা যাবে তাকে।

সম্প্রতি আরিচা ঘাটে এই পাগল রুপে অভিনয় করেছেন তিনি। নিরব  বলেন, ‘এ ধরণের চরিত্রে এর আগে আমাকে দেখা যায়নি। বেশ মজার আছে চরিত্রটা। একটু কষ্ট হয়েছে। সেটা ব্যাপার না।’ এ ছবিতে আরো অভিনয় করছেন তানহা এবং হিল্লোল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *