তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ বিরুদ্ধে শাহী জীবন-যাপনের অভিযোগ

তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধে শাহী জীবন-যাপনের অভিযোগ উঠেছে। ৩৮ কোটি ৪০ লাখ পাউন্ড খরচ করে ‘হোয়াইট প্যালেস’ নামে নতুন প্রেসিডেন্ট প্যালেস নির্মাণের পর থেকে তার বিরুদ্ধে এ অভিযোগ উত্থাপন করা হচ্ছে। এক খবরে দ্য টেলিগ্রাফ জানিয়েছে, এ প্যালেসটি বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় প্রাসাদ। ১ হাজার রুমবিশিষ্ট এ প্যালেসটি ফ্রান্সের ভার্সেলিসের তুলনায় চারগুণ বড়।

তীব্র সমালোচনা উপেক্ষা করে রাজধানী আঙ্কারার নিকটে অবস্থিত একটি সংরক্ষিত বনের জায়গা দখল করে প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। প্রাসাদটিতে ওসমানি এবং সেলজুকের ঘরানার পাশাপাশি আধুনিক চীনা স্থাপত্যশৈলীর সংমিশ্রণ ঘটেছে।

বিরোধী দলের অভিযোগ, তুর্কি প্রেসিডেন্ট বেকারত্বের মতো সামাজিক সমস্যা মোকাবেলা না করে বিলাসবহুল জীবনের দিকে ঝুঁকে আছেন। বাসভবন ছাড়াও প্রেসিডেন্সিয়াল জেটের জন্য ১১ কোটি ৫০ লাখ মার্কিন ডলার খরচ করেছেন এরদোয়ান।

প্রেসিডেন্টের প্রাসাদ সম্পর্কে দেশটির বিরোধী দলীয় নেতা কেমাল কিলিচদারুগুলু বলেন, ‘দেশে ৩০ লাখ বেকার থাকলেও ‘তথাকথিত’ সুলতান প্রাসাদ নির্মাণ করেছেন।’ তিনি আরো অভিযোগ করেন, এ প্রাসাদটি বানাতে শত শত গাছ কেটে ফেলা হয়েছে।  তবে এসব সমালোচনায় মোটেও কর্ণপাত করেননি এরদোয়ান। তিনি বলেছিলেন, কেউ আমাকে এই ভবনটি সম্পূর্ণ করা থেকে বিরত রাখতে পারবে না। তারা যদি যথেষ্ট শক্তিশালী হয়ে থাকে তবে তারা আসুক এবং এটি গুড়িয়ে দিক।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি