হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াইশ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে দোহা থেকে আসা ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে সিগারেটগুলো উদ্ধার করা হয়। জানা যায়, বিমানবন্দরে ওই যাত্রীর গতিবিধি সন্দেহ হলে সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে আমদানি নিষিদ্ধ সিগারেটগুলো জব্দ করা হয়। এর আগে সোমবারও ৩১০ কার্টন সিগারেট উদ্ধার করে শুল্ক গোয়েন্দা বিভাগ। Post navigation ‘থার্টিফার্স্ট’ আমাদের সংস্কৃতির পুরোপুরি উল্টো: কনকচাঁপা ইউল্যাবের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত