বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে কেন খুঁজে বের করা হবে না এবং রোববারের মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশ দেয়া হবে না তা জানতে চয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ২৪ঘণ্টার মধ্যে সালাহউদ্দিন আহমেদকে হাজির করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন স্ত্রী হাসিনা আহমেদ। রিটের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেয় হাইকোট। আদেশে বলা হয়, যে কোন নিখোঁজ নাগরিককে খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব।
সরকারের পক্ষ থেকে এর্টনী জেনারেল মাহবুবে আলম আদালতকে অবহিত করে বলেন, আমি আইজিপির সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন পুলিশের কোন সংস্থা তাকে আটক করেনি। রিট আবেদনের পক্ষে শুনানি করেন এডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও ব্যরিস্টার মওদুদ আহমেদ।
সালাহউদ্দিনকে কেন খুঁজে বের করা হবে না, জানতে চেয়ে রুল
