unnamed (10)

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের কৃষকদের সেবায় ভারতীয় দেবগিরি বীজ ভান্ডারের পরিচালনা পর্ষদ দেশ জুড়ে ডিলারশীপ সমাবেশ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় বেনাপোল পর্যটন মোটেলে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা করেছেন। এ সময় দেশের ৪০টি জেলার বীজ ডিলার উপস্থিত ছিলেন।দেবগিরি বীজের বাংলাদেশ-ভারত ও নেপালের কান্ট্রি ম্যানেজার সুবির সেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উক্ত কোম্পানীর চেয়ারম্যান শ্রী দেবাশীষ গিরি।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শার্শা উপজেলা সহকারি কর্মকর্তা(ভূমি) আরিফ-উজ-জামান, বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্য অপূর্ব হাসান, ইমিগ্রেশন অফিসার ইনচার্য আসলাম খান, দেবগিরি বীজ ভান্ডারের ডেপুটি ম্যানেজার (ফাইন্যান্স) প্রবীর কুমার বসু, দেবগিরি পরিবারের সদস্য জীবন বিশ্বাস, বাংলাদেশে দেবগিরি বীজ আমদানিকারক প্রতিষ্ঠান যশোরের মামা ভাগ্নে বীজ ভান্ডারের সত্বাধিকারি আব্দুর রহিম গাজী প্রমুখ।অনুষ্ঠানটি পরিচালনা করেন মামা ভাগ্নে বীজ ভান্ডারের ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান।

 

 

বেনাপোল প্রতিনিধি :রুবেল

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *