ওবামার ভুলেই জঙ্গিদের উত্থান: হিলারি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ওবামার ভুল পররাষ্ট্রনীতির কারণেই সিরিয়া ও ইরাকে জঙ্গিরা মাথাচাড়া দিয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। গতকাল রোববার দেওয়া এক সাক্ষাত্কারে হিলারি ক্লিনটন বলেন, ইসলামি জঙ্গিদের হুমকি মোকাবিলা করার মতো শক্তি ওবামার নেই। তিনি বলেন, শক্তিশালী জাতির দরকার সুসংগঠিত নীতি। নির্বোধ কর্মকর্তা দিয়ে…
