কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তিন দিনের সফরে ঢাকায়
কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিনি বাংলাদেশ সফর করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটির কোনো প্রধানমন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।তিন দিনের সফরে ২৭ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হুন সেন। তাঁর সঙ্গে বাংলাদেশ সফর করবেন কম্বোডিয়ার পররাষ্ট্র, কৃষি ও সংস্কৃতিমন্ত্রী।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম…
