হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ তোলা হয়েছে। হাজী সেলিমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে পুরান ঢাকা নবাবপুরের একটি পরিবার।সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জমি দখলের অভিযোগটি গণমাধ্যমের কাছে তুলে ধরেন। জাতীয় প্রেস ক্লাবে সোমবার দুপুরে এই সংবাদ সম্মেলনের পর পাল্টা সংবাদ সম্মেলন করে বিষয়টি অস্বীকার করেন হাজী সেলিম। দুপুর সাড়ে ১২টায় জমির […]
ভোলায় প্রতারক জিনের বাদশা আটক
আরিফুল ইসলাম রিয়াজ, ভোলা প্রতিনিধি/আরঃআধুনিক তথ্যপ্রযুক্তির যুগেও জিনের মাধ্যমে সমস্যার সমাধানের কথা বলে অবৈধ ব্যবসা করে যাচ্ছে ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার একদল প্রতারক। জিনের বাদশার নাম ভাঙিয়ে সাধারণ মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সমস্যা সমাধানের মিথ্যা আশ্বাস এবং মোবাইল ফোনে লোভ ও ভয় দেখিয়ে দিনের পর দিন অপতৎপরতা […]
রামুতে ফরমালিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টিতে কর্মশালা অনুষ্ঠিত
খালেদ হোসেন টাপু, রামু (কক্সবাজার) : বাংলাপোষ্ট২৪/ই: রামুতে মৎস্য সংরক্ষণে ফরমালিন ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেতনতা সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১১টায় রামু উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আহমেদ বলেন- ফরমালিনের ক্ষতিকর দিক সম্পর্কে অসচেতনতার কারনে ভোক্তারা বাজার থেকে ফরমালিন মিশ্রিত মাছ, শাক-সবজি ও […]
বিজয়নগরের ইছাপুরা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামে বিদ্যুৎ নেই
মোঃ আনোয়ার মিল্টন, বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি /এসঃব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের প্রায় ৭টি গ্রামে আজও বিদ্যুতের ছোঁয়া লাগেনি। তার মধ্যে ডালপা, কতুবপুর, খাদরাইল, ধিতপুর, ইছাপুরা, আরিয়ল, ফুলবাড়িয়া উল্লেখ যোগ্য। জানা যায়, অনেক গ্রামেরই বিদ্যুতের খুটি স্থাপন হলেও বিদ্যুতায়ন হচ্ছে না। যার ফলে সেচ ব্যবস্থায় অনেক খেসারত দিতে হচ্ছে সাধারণ কৃষকরা। সাধারণ কৃষকরা বিদ্যুৎ না থাকায় […]
গোমস্তাপুরে একই পরিবারের ৩জন আত্মহত্যাঃ স্ত্রী আটক
চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুরে ২ শিশু কন্যাসহ আত্মহত্যা করেছে এক হতভাগ্য পিতা। ঘটনাটি ঘটেছে গত সোমবার মধ্যরাতে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দূর্লভপুর গ্রামে। মঙ্গলবার সকালে হতভাগ্য ওই পিতা ও তার ২ কন্যার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্ত্রী পরশমনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।গোমস্তাপুর থানার ওসি ফিরোজ আহমেদ জানান, দূর্লভপুর গ্রামের বদরুল আলমের পুত্র মুসিদুল ইসলাম […]
খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাস্থ্য সেবার মান ভেঙ্গে পড়েছে ॥ রুগীরা বিপাকে
ডাঃ আওরঙ্গজেব কামাল/আরঃ দলীয়করন ও চিকিৎসকদের সেবা মুলক মানষিকতার অভাবে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের সাস্থ্য সেবার মান ভেঙ্গে পড়েছে। প্রায় সময় দেখাযায় চিকিৎসকরা রোগীদেখা বাদ রেখে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সময় দিচ্ছেন। শুধু ডাক্তারদের ফ্রি স্যাম্পল এবং উপঢৌকন এর জন্য। এসব বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানী তাদের প্রতিনিধির মাধ্যমে উৎপাদিত ওষুধের প্রচার প্রসার করার লক্ষ্যে খুমেক […]
চাঁপাইনবাবগঞ্জে চলছে শিবিরের হরতাল
আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি/আরঃ চাঁপাইনবাবগঞ্জে ঢিলেঢালা ভাবে চলছে রাজাশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ তিন জেলায় শিবিরের ডাকা আধাবেলার হরতাল। সকাল ৭টায় শহরের বড়ইন্দারা মোড় এলাকা থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে শিবির।মিছিলটি শহরের নিমতলা, বাতেনখাঁর মোড় হয়ে শান্তি মোড় এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে বক্তব্য রাখেন শিবিরের শহর শাখার সভাপতি গোলাম মোস্তফা ।হরতালের কারনে […]
পুলিশ হত্যা মামলায় ফখরুলদের স্থায়ী জামিন
রাজধানীর বাংলামোটরে গাড়িতে আগুন দিয়ে পুলিশ কনস্টেবল ফেরদৌস খলিলকে হত্যা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের ২৬ নেতাকর্মীকে স্থায়ী জামিন দিয়েছেন ঢাকা সিএমএম আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক মঙ্গলবার এ আদেশ দেন। একইসঙ্গে ওই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার আসামিপক্ষে জামিন শুনানিতে ছিলেন- […]
পদ্মা সেতু নিয়ে চায়নার সঙ্গে চূড়ান্ত চুক্তি সই হচ্ছে আজ
বহুল আলোচিত পদ্মা সেতু নির্মাণে সরকার ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চুক্তি সই হচ্ছে মঙ্গলবার। দুই হাজার ১৩৩ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে পদ্মা সেতুর মূল কাঠামো নির্মাণ করবে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। সন্ধ্যা ৭টায় রাজধানীর হোটেল রূপসী বাংলার উইন্টার গার্ডেনে এ চুক্তি সই হবে।চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত […]
ইরান নাইজেরিয়ায় প্রথম ড্র
গোল বন্যার বিশ্বকাপে প্রথম ড্র দেখল ফুটবল বিশ্ব। ইরান ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্য সমতায়। ১৯৯৮ সালের পর বিশ্ব আসরে জয় শূন্য ইরান ও নাইজেরিয়া। ১৬ বছরের অপেক্ষার অবসান চেয়েছিল দুটি দলই।‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উত্তরণে দুই ফেভারিট আর্জেন্টিনা ও বসনিয়া-হার্জেগোভিনা। এই ম্যাচে পূর্ণ পয়েন্ট না পাওয়ায় ইরান ও নাইজেরিয়ার পরের রাউন্ডে […]
বর্তমানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই: গয়েশ্বর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ১৯৭৫ সালের ইতিহাস টেনে বলেছেন, বর্তমানে সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই। সাংবাদিকরা যা দেখে তার অনেক কিছুই লিখতে পারে না। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক টেলিভিশন, পত্রিকা বন্ধ করে দিয়েছে। লাইসেন্স বাতিল করেছে। বর্তমানেও পত্র পত্রিকার স্বাধীনতা হরণ করে চলেছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ফোরাম আয়োজিত ১৬ জুন […]
হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন
শেরপুরের নকলা উপজেলার চাঞ্চল্যকর আবু মিয়া হত্যা মামলার রায়ে দুই সহোদরসহ ৩ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। সোমবার বিকেলে শেরপুরের জেলা ও দায়রা জজ মো. রবিউল হাসান জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- শেরপুরের নকলা […]
অল্প বয়সে বুড়ো হওয়ার বদ অভ্যাসগুলো
অল্প বয়সে বুড়ো হয়ে যেতে চায় এমন মানুষ পাওয়া যাবে না। এ মায়াময় পৃথিবী থেকে কেউই আগে বিদায় নিতে চায় না। তারপরও নানা কারনে অনেকেই হয়ে যাচ্ছেন অল্প বয়সেই বুড়োদের মতো! কবির ভাষায়, “চুল পাকে বয়সে”। আর অল্প বয়সে চুল পাকলে তো চিন্তার শেষ থাকে না। মনে প্রশ্ন জাগে, তাহলে কি বুড়ো হয়ে গেলাম! শুধু […]
কেনিয়ায় হামলায় নিহত ২৬
কেনিয়ায় পুলিশ স্টেশন ও বিভিন্ন হোটেলে অস্ত্রধারী জঙ্গিদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছে। রোববার বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। লোমো আইল্যান্ড শহরের কাছাকাছি অবস্থিত এ শহরটি পর্যটকদের জন্য খুবই আকর্ষণীয় স্থান। জঙ্গিরা পুলিশ স্টেশনে হামলা করে সরকারি অস্ত্র ও যানবাহন লুট করে নিয়ে গেছে। হামলার পরপরই শহরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেনিয়া […]
আমি বিরোধীদলীয় নেতা নই, আমি জনগণের নেতা: খালেদা
‘এখন সে (খালেদা জিয়া) লিডার অফ দি অপজিশন নয়। তার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নাই।’ সংলাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জবাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, ‘আমি বিরোধীদলীয় নেতা নই, আমি জনগণের নেতা, আমার সঙ্গেই কথা বলতে হবে।’ গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাত পৌনে ১০টার দিকে শুরু হওয়া বিএনপিপন্থি সাংবাদিক নেতাদের নিয়ে […]