মালয়েশিয়ায় নৌকা ডুবে ৬৬ জনের মৃত্যুর আশঙ্কা
মালয়েশিয়ার পশ্চিম উপকূলে দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যাওয়া একটি যাত্রীবাহী নৌকার প্রায় ৬৬ জন নিখোঁজ হয়েছে। নিখোঁজ যাত্রীদের সবারই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার মধ্যরাতের দিকে মালাক্কা প্রণালী থেকে তিন কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। নৌকাটিতে ৯৭ জন ইন্দোনেশীয় অবৈধ অভিবাসী যাত্রী ছিলেন বলে ধারণা করা হয়। মালয়েশিয়ার একটি সংবাদপত্র জানিয়েছে, নিখোঁজ যাত্রীদের অধিকাংশই শিশু […]
ব্রাজিলের মেক্সিকো দুঃখ
গিলারমো ওচোয়া, ফ্রান্সিসকো রদ্রিগুয়েজ ও রাফায়েল মার্কেজ; এই নামগুলো কয়েক দিন শীল হয়ে বেঁধে থাকার কথা ব্রাজিলিয়ান সমর্থকদের মনে। এই তিন মেক্সিকানের জন্যই বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় থেকে বঞ্চিত হয়েছে ব্রাজিল। মেক্সিকো যন্ত্রণায় পুড়তে পারে জুলিও সিজারের নামে। অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে ব্রাজিলিয়ান গোলরক্ষকই যে তাদের বঞ্চিত করেছেন দারুণ এক গোল থেকে। যে গোল নিশ্চিত […]
‘সুপার হিরো’ গোলরক্ষক- ব্রাজিল ও মেক্সিকো ম্যাচ ড্র
ব্রাজিলের তারকা খেলোয়াড়দের ছাপিয়ে পুরো ম্যাচটাই নিজের করে নিয়েছেন মেক্সিকান গোলকিপার ওচোয়া। তিনি চীনের প্রাচিরের মতো আকড়ে রেখেছিলেন মেক্সিকোর গোলপোষ্ট। নিজ দলকে গোলের হাত থেকে রক্ষা করার যে দায়িত্ব নিয়ে মাঠে নেমেছিলেন তিনি, তার শতভাগই পালন করে দেখালেন এই গোলকিপার। ব্রাজিলের মতো হট ফেভারিট দলের সাথে ম্যাচ ড্র হওয়াতে মেক্সিকান সমর্থকরা এক প্রকার আনন্দেই আছেন। […]
শেষ ২০ মিনিটে জয় বেলজিয়ামের
বিশ্বকাপে গ্রুপ ‘এইচ’এর প্রথম ম্যাচে আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। বিশ্বকাপ পূর্ব আলোচনায় এবার ভালোভাবেই স্থান করে নিয়েছিলো ইউরোপের এই দেশটি। বাছাই পর্বে উয়েফা অঞ্চলের গ্রুপ ‘এ’তে খেলে চ্যাম্পিয়ন হয়েই সরাসরি মূল পর্বে খেলছে তারা। ফিফা র্যাঙ্কিংয়ে ১১ তে থাকা বেলজিয়াম খুব সহজে হারাতে পারেনি উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াকে। উল্টো ম্যাচে হারতেও পারতো তার। ম্যাচে […]
ও’নেইলকে গ্রেপ্তারের নির্দেশ
পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী পিটার ও’নেইলকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছে। দেশটির দুর্নীতি দমন সংস্থা ইনভেস্টিগেশন টাস্কফোর্স সুইপ (আইটিএফএফ) এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সোমবার এক বিবৃতিতে বলা হয়, পাপুয়া নিউগিনির জাতীয় আদালত ওই ওয়ারেন্টের আওতায় প্রধানমন্ত্রীর গ্রেপ্তার এড়াতে একটি নির্দেশ জারি করেছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, “এই অব্যাহত প্রক্রিয়া সঠিকভাবে, সঠিক আইনি প্রক্রিয়ায় বন্ধ হওয়া উচিত।” […]
সিঙ্গাপুরে পুতুল ভূত !
গাছের নিচে রাখা আছে একটি পুতুল। চোখ দুটো কাপড় দিয়ে বাধা৷ লম্বা কালো এক ঢাল চুল মাটিতে লুটিয়ে পড়ছে। গলায় একটি হারের সঙ্গে লকেট ঝুলছে৷ সিঙ্গাপুরে তখন সকাল দশ’টা। হঠাৎই এক পথচারির চোখে পড়ল অদ্ভূত পুতুলটি। গাছের নিচে দেখে এগিয়ে আসেন তিনি৷ ওই এলাকারই বাসিন্দা। দেখেন চোখে বাধা কাপড়ে আরবি ভাষায় কী যেন সব লেখা […]
প্রতি ৮ মিনিটে পাচার এক শিশু!
ভারতের মালদহে শিশু-পাচারচক্রের ঘটনা ফাঁস হতেই সামনে চলে এসেছে ভয়ঙ্কর এক তথ্য। প্রতি আট মিনিটে এখানে পাচার হয় একটি শিশু। এ তথ্য দিয়েছে ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। পাচার-চক্রের জাল ছড়িয়ে আছে গোটা বিশ্বেই। যার মূল শিকার ভারত। আশঙ্কাজনক হারে বাড়ছে অপরাধের সংখ্যা। বিক্রি হয়ে যাচ্ছে পাচার হওয়া শিশুদের শৈশব। শিশু পাচারকারীদের কাছে ক্রমেই স্বর্গোদ্যান […]
মোদির কাছে আমিরের প্রত্যাশা
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অনেক প্রত্যাশা রয়েছে বলে উল্লেখ করেছেন বলিউড পারফেক্টশনিস্ট আমির খান। নিজেকে প্রমাণ করতে জনগণের কল্যানে প্রধানমন্ত্রীকে আরো বেশি সময় দেয়া উচিত বলেও মনে করেন তিনি। সোমবার ভারতের একটি মেগা স্টার হোটেলে আমির খান সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, “মোদিকে জয়ের জন্য দেশের দুই তৃতীয়াংশ জনসংখ্যা ভোট দিয়েছেন। মোদী সাহেব […]
নাটোরে স্বামীকে কুপিয়ে হত্যা
পারিবারিক কলহকে কেন্দ্র করে স্বামী সেলিম রেজাকে কুপিয়ে হত্যা করেছেন স্ত্রী জেসমিন আক্তার। বুধবার সকাল ৭টায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার উত্তরপাড়া এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জেসমিন আক্তার ধারালো দা দিয়ে স্বামী সেলিমের গলায় কোপ মারে। এ সময় সেলিমের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসে। তারা সেলিমকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার […]
ঈদের পর কঠোর আন্দোলন: খালেদা জিয়া
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বলেছেন, “জনগণ এখন জানতে চায়, এ অবৈধ সরকার কখন বিদায় নেবে। বিদেশিরাও দ্রুত নির্বাচন চায়। তাই এ সরকারকে হটাতে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।” মঙ্গলবার রাতে চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ঢাকা বিভাগীয় উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়া […]
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন একজন
রাজধানীর চকবাজারের ইসলামবাগ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজিবের (৩০) মৃত্যু হয়েছে। সজিব ইলমাবাগের আলীরঘাট এলাকায় থাকতেন। মঙ্গলবার সকাল ৮টায় ইসলামবাগ মাঠসংলগ্ন নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ভবনে দ্বিতীয় তলায় রডমিন্ত্রীর কাজ করার সময় বৈদ্যুতিক তারের স্পর্শে সজীব বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সকাল ৯টার দিকে তাকে […]
খাবার নিয়ে বন্দি-পুলিশ তুলকালাম
জাকির হোসেন। বয়স ৩৩। হত্যা মামলার আসামি। অভিযোগ প্রমাণ হওয়ায় তাকে ৩০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার বিকাল ৪টায় ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে খাবার দেওয়া নিয়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের সাথে ধস্তাধস্তিতে গুরুতর আহত হন আসামি জাকির। সারাদিন না খেয়ে ছিলেন বলে তার মা খাবার দিতে আসেন। নিয়ম না থাকায় […]
তেজগাঁওয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত
রাজধানীর তেজগাঁওয়ের পশ্চিম নাখালপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিক পারুল আক্তার (৩৫) নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে কাজ শেষে পারুল বাসায় ফিরছিলেন। নাখালপাড়ায় নিজের বাসার সামনে পৌছালে ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে […]
শাহজালালে ৬০টি স্বর্ণের বারসহ আটক ৩
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬০টি স্বর্ণের বারসহ ৩ যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা তাদের আটক করে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে আবুধাবি থেকে আসা ৩ যাত্রী তাদের কাছে থাকা স্বর্ণের বার ৩ সহযোগীর কাছে হস্তান্তর করে […]
হত্যা মামলায় জামিন পেলেন ৩ নেতা
রমনা থানায় দায়ের করা দুটি হত্যা মামলায় জামিন পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩ নেতা। বাকিরা হলেন-স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম। মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) এ জামিন আদেশ দেন। এদিকে আগামী ২২ জুলাই এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেন আদালত। […]